আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম « বাংলাখবর প্রতিদিন

আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৭:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৭:৩৯
Link Copied!

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামীলীগ ১৭ বছরে এই রাজাপুরে যা উন্নয়ন করতে পারে নি -তা আমরা ৫ বছরে করে দেখাবো বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম ।

শনিবার (২১নভেম্বর) সকালে সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ডিগ্রি কলেজ প্রঙ্গণে আয়োজিত কলেজের ৪তলা বিশিষ্ট নির্মিানাধীন একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এমপি আলীম বলেন, বিগত সতের বছরে আওয়ামীলীগ রাতের ভোটে নির্বাচিত হয়েছে। জনগনের ভোটে তারা কখনোই নির্বাচিত হয়নি। আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণ আমাদের ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই আমাদের কাছে জনগনের চাহিদা সবার আগে। তাদের কথা মাথায় রেখে বিএনপি’র সরকারের প্রধান তারেক রহমানের নেতৃত্বে আমরা ব্যাপক উন্নয়ন কাজ করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ৫ই আগষ্টের পর আমরা জনগনের জানমালের নিরাপত্তা দিয়ে আসছি। আর আওয়ামীলীগ ক্ষমতা পাওয়ার জন্য পাগল হয়ে জ্বালাও পোড়ানোর রাজনীতি শুরু করছে।

এতে কোন লাভ হবে না। কারণ, জনগন আমাদের সাথে আছে। আমরা জনগনকে সাথে নিয়ে তাদের এই জ্বালাও পোড়াও রাজনীতি কে প্রতিহত করবো।

এসময় রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহীন বাদশার সভাপতিত্বে উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

  • বিষয়ঃ

    শীর্ষ সংবাদ:
    শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ