জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা « বাংলাখবর প্রতিদিন

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৭:৫৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৭:৫৯
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিনজুর বলেছেন, জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতায় বাংলাদেশিদের জন্য জাপানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কারাসাওয়া শিনজুর বলেন, বাংলাদেশের মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে উন্নতি করতে পারবে। জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে।

বিজ্ঞাপন

এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত যে আমরা এমন একটি প্রতিষ্ঠান করতে পেরেছি। এসটি মিরাই জাপানিজ একাডেমির মাধ্যমে আমাদের দেশের জনশক্তি সেখানে পাঠাতে পারব।

তিনি বলেন, জাপানে যাওয়ার ক্ষেত্রে আমি বলব, ভাষা এবং টেকনিক্যাল বিষয়ে কাজ করতে হবে। কারণ, জাপানের নতুন সরকার টেকনিক্যাল বিষয়ে গুরুত্ব দিচ্ছে। টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাপানি ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরব এবং সেগুলো শেখাতে সাহায্য করব।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক (নন-প্রফিট) উদ্দেশ্যে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলার ক্ষেত্রে একাডেমিটি ভূমিকা রাখতে চায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুর জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান, আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন প্রমুখ।

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন- বরণ অনুষ্ঠিত! আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি- ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের