ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি- « বাংলাখবর প্রতিদিন

ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি-

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১:০২
Link Copied!

মোঃ রেজাউল হক কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত প্রাচীন নাওডাঙ্গা জমিদারবাড়ি, যা স্থানীয়ভাবে প্রমদারঞ্জন জমিদারবাড়ি নামে পরিচিত। একসময় হাতি-ঘোড়া, পাইক-পেয়াদা, মন্দির, পুকুর আর উৎসবের জাঁকজমকে মুখরিত থাকলেও আজ সেই বাড়ির অধিকাংশ স্থাপনা ধ্বংসের পথে।

জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী ব্রিটিশ আমলে এই জমিদারবাড়ি নির্মাণ করেন। প্রায় ৯ একর জমির ওপর গড়ে ওঠা বাড়িটিতে একসময় হাতিশাল, ঘোড়াশাল, অতিথিশালা, রানির শয়নকক্ষ, গোসলখানা, রান্নাঘর, কয়েদখানা, পুকুর ও মন্দিরসহ নানা স্থাপনা ছিল।

শিক্ষা বিস্তারেও জমিদার পরিবারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯১৯ সালে প্রমদারঞ্জন বক্সী নাওডাঙ্গা মধ্য ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পাশাপাশি দোলপূর্ণিমা উপলক্ষে বাড়ির সামনে আয়োজন হতো ঐতিহ্যবাহী দোল উৎসব ও মেলা, যেখানে দূর-দূরান্ত থেকে মানুষ অংশ নিতেন।

বিজ্ঞাপন

জমিদারি প্রথার অবসানের পর পরিবারের সদস্যরা ভারতে চলে গেলে ধীরে ধীরে অরক্ষিত হয়ে পড়ে বাড়িটি। বর্তমানে ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে, হারিয়ে গেছে পুরোনো পুকুরের ঘাটসহ অনেক স্থাপনা।
বাড়ির পাশে এখনো রয়েছে পুরোনো শিবমন্দির ও দুর্গামন্দির। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সেখানে ধর্মীয় আয়োজন করে থাকেন।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জমিদারবাড়িটির জরাজীর্ণ অবস্থা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা উঠে এসেছে। জানা গেছে, স্থাপনাটি জেলা প্রশাসনের অধীনে রয়েছে।

নাওডাঙ্গা জমিদারবাড়ি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি ফুলবাড়ীর শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। ঐতিহাসিক এই নিদর্শন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি- ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া আ,লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা ৫ বছরে করবো ইনশাআল্লাহ- এমপি আলীম টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী নাগরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ফোক গান নিয়ে ডিএমএসের ব্যতিক্রমী আয়োজন বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা বিএনপি-আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি ঘাটাইলে ৭৫ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার