টাঙ্গাইলে এসআরবি-১৪,সিপিসি-৩-এর যৌথ অভিযান: ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ‎ « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে এসআরবি-১৪,সিপিসি-৩-এর যৌথ অভিযান: ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ‎

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৯:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৯:৫৪
Link Copied!

টাঙ্গাইলে অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সাইফুল ইসলামকে (৬৬) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ও এসআরবি-৪,সিপিসি-২,নবীনগর (সাভার) ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
‎২৪ নভেম্বর-২০২৬ খ্রিঃ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়,প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মোঃ সাইফুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত মৌলভী শামসুল হকের ছেলে। মামলার বিবরণে জানা যায়,ডিএমপির উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দায়ের করা মামলা নং-২৬ (৬) ২১ এবং দায়রা মামলা নং-৩৬৩/২১-এর বিচারিক কার্যক্রম শেষে ঢাকার বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত (৫নং মহানগর বিশেষ ট্রাইব্যুনাল) তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সাজা এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। এদিকে,পরোয়ানা তামিলকারী কর্মকর্তা নাগরপুর থানার অধিযাচন পত্রের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ক্যাম্প আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে এসআরবি-১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ও এসআরবি-৪,সিপিসি-২,নবীনগর (সাভার) ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়ঃ saresorejominbarta.com

শীর্ষ সংবাদ:
পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ঘাটাইল জাতীয় প্রানি সম্পদ সপ্তাহে শোভাযাত্রা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল শিশুর মরদেহ সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হস্তান্তরের আগেই ২০ স্থানে ফাটল, চুপচাপ ইইডি ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান টাঙ্গাইলে এসআরবি-১৪,সিপিসি-৩-এর যৌথ অভিযান: ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ‎