পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার « বাংলাখবর প্রতিদিন

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৮:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৮:১৭
Link Copied!

বিবাহিত সরকারি কর্মচারীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

১৯৯৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের পর এ ছুটি চালু করা হয়। কেন্দ্রীয় সরকারের ছুটির মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখেই তামিলনাড়ুতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সন্তান জন্মের সময় বাবারা যেন স্ত্রীকে সহায়তা করতে পারেন এবং শিশুর যত্নের দায়িত্ব ভাগ করে নিতে পারেন, সে জন্য এ ছুটির ব্যবস্থা করা হয়েছে। সন্তানের জন্মের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নেয়া যাবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটির দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে, নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্তান জন্মের আশপাশের সময় মা ও শিশু—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেয়া এবং নবজাতকের যত্ন নেয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।’

সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটি চালু করা ভারতের প্রথম রাজ্য নয় তামিলনাড়ু। ২০১১ সালে ওডিশায় ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু হয়। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ কর্মীরা পিতৃত্বকালীন ও শিশুযত্ন মিলিয়ে ৩০ দিনের ছুটি পান।

বিজ্ঞাপন

কেরালায় সর্বোচ্চ ১০ দিনের পিতৃত্বকালীন ছুটি দেয়া হয়। আর মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর সংশোধিত সরকারি কর্মচারী ছুটির বিধিমালা অনুযায়ী, এ ছুটির মেয়াদ ১৫ দিন।

২০২৬ সালের সেপ্টেম্বরে আসামও যোগ্য পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করে। রাজ্যভেদে ছুটির মেয়াদ, যোগ্যতা এবং কোন সময়ের মধ্যে ছুটি নেয়া যাবে—এসব নিয়মে পার্থক্য রয়েছে। কিছু রাজ্যে দত্তক নেয়া বা সারোগেসির মাধ্যমে সন্তান নেয়ার ক্ষেত্রেও যোগ্য কর্মীদের এ সুবিধা দেয়া হয়।

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ঘাটাইল জাতীয় প্রানি সম্পদ সপ্তাহে শোভাযাত্রা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল শিশুর মরদেহ সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হস্তান্তরের আগেই ২০ স্থানে ফাটল, চুপচাপ ইইডি ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান টাঙ্গাইলে এসআরবি-১৪,সিপিসি-৩-এর যৌথ অভিযান: ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ‎