গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি « বাংলাখবর প্রতিদিন

গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ১০:৪৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ১০:৪৭
Link Copied!

গত তিন বছর ধরে গাজায় নারী ও মেয়েশিশুদের ওপর ইসরাইলি বাহিনী নির্যাতন ও ক্ষয়ক্ষতি চালিয়েছে। এসব সহিংসতাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

‘নো কন্ডিশনস ফর লাইফ: উইমেন, গার্লস অ্যান্ড দ্য জেন্ডারড ডাইমেনশনস অব ইসরাইলস জেনোসাইড অ্যাগেইনস্ট প্যালেস্টিনিয়ানস ইন গাজা’ শীর্ষক এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী গাজায় নারী ও মেয়েশিশুদের হত্যা, আহত, জোরপূর্বক বাস্তুচ্যুত এবং বেআইনিভাবে আটক করেছে।

বিজ্ঞাপন

এছাড়া গাজার নারী ও মেয়েশিশুদের মৌলিক ও প্রজননস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাদের খাদ্যসংকট ও অনাহারের মধ্যে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘এই নতুন প্রতিবেদন ইসরাইলের গণহত্যার গভীর লিঙ্গভিত্তিক দিকগুলো সামনে এনেছে। এতে নারী ও মেয়েশিশুদের ওপর চালানো ভয়াবহ নিপীড়নের নতুন তথ্য উঠে এসেছে, যা তাদের জীবনকে বিপর্যস্ত করে চলেছে। সেইসঙ্গে তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও তাদের চরম যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছে।’

তিনি আরো বলেন, আমাদের প্রতিবেদনটি প্রমাণ করে যে, হামাস ও ইসরাইলের মধ্যে ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিতভাবে এমন জীবন পরিস্থিতি চাপিয়ে দিয়েছে ইসরাইল, যার উদ্দেশ্য তাদের বিনাশ ঘটানো এবং তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন করা।’

বিজ্ঞাপন

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’ ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০ ১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের আদালত পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত