হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৭:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৭:১১
Link Copied!

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক শ কিংবা কয়েক হাজার মামলা অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ তার বিচারের অপেক্ষায় রয়েছে। জনগণের আন্দোলনের ফলে দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন ফিরে এসেছে। আইনের শাসনের অধীনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের হত্যাকারীর কাঙ্ক্ষিত শাস্তি ফাঁসি নির্ধারিত হয়েছে। এটি মাত্র একটি মামলার রায়। এ ধরনের আরও অনেক মামলা তার বিরুদ্ধে অপেক্ষা করছে।

তিনি বলেন, স্বাভাবিক কথার মধ্যেও কীভাবে মিথ্যা বলা যায়, মিথ্যাকে কীভাবে স্বাভাবিক কথার বুলি বানানো যায়, তা নিয়ে কোনো পিএইচডি থাকলে শেখ হাসিনা সেটি পেতেন। তিনি বাংলাদেশে এসে বলেছিলেন, ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। অথচ ৮০ বছর বয়সেও আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার পাঁয়তারা করছেন।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচিতে তিনি ছাড়াও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও খুঁজে পেলে প্রথমে মেহমানদারি করবেন। মেহমানদারি করেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করে যাবেন। সন্ত্রাসী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনের মতো রাজপথে, প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে সন্ত্রাসী গোষ্ঠী সিলেটসহ বাংলাদেশের কোথাও স্থান না পায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই, সিলেটেও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। আওয়ামী সন্ত্রাসীদের বিএনপি সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কঠোরভাবে প্রতিহত করবে। তিনি আরও বলেন, সিলেট নগরীকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরবাসীকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আসুন, সবাই মিলে সন্ত্রাস ও আওয়ামী সন্ত্রাসকে চিরবিদায় জানাই।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি গণমিছিল রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’ ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০ ১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের আদালত পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত