টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ « বাংলাখবর প্রতিদিন

টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ২:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ২:৫০
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগ করেছেন ওই ইউনিয়ন বিএনপির ছয় নেতা ।

বুধবার সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘ দিন ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একই ইউনিয়ন শাখার ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এর কী প্রভাব পড়ে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।

তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’ ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০ ১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের আদালত পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত