টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:৫৪
Link Copied!

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান রেখে টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের দুধ ও ডিম খায়ানো, প্রাণিসম্পদ প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য জাতীয় পাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শেষে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সেখানে প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ঘাটাইল জাতীয় প্রানি সম্পদ সপ্তাহে শোভাযাত্রা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল শিশুর মরদেহ সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হস্তান্তরের আগেই ২০ স্থানে ফাটল, চুপচাপ ইইডি ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান টাঙ্গাইলে এসআরবি-১৪,সিপিসি-৩-এর যৌথ অভিযান: ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার ‎