দুই সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা « বাংলাখবর প্রতিদিন

দুই সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ৯:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ৯:৩৫
Link Copied!

বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে একসময় বড় সংগ্রহের ভিত পেয়েছিল ভারত ‘এ’ দল। লক্ষ্যটাও ছিল পাহাড়সম, ৩১৮ রান। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের রীতিমতো শাসন করেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। দুজনের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’। তাতে এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় হয়েছে ভারতের।

দোহার ক্রিকেট স্টেডিয়ামে টসের পর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভারেই ৮০ রান যোগ করেন তাঁরা। ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪০ রান করে বৈভব ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর অভিষেকের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক তিলক ভার্মা। দ্বিতীয় উইকেটে দুজনের ৭৯ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে রাখে। ৬৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৭৮ রান করেন অভিষেক। তিলকের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৩ রান, যেখানে ছিল ৩টি চার ও একটি ছক্কা।

বিজ্ঞাপন

মাঝের দিকে রিংকু সিং ও কুমার কুশাগ্র দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে শেষ দিকে শেহবাজ আহমেদের ব্যাটে আবার গতি পায় ইনিংস। ৪৮ বলে ৪ ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তানুশ কোটিয়ান যোগ করেন ২৮ রান। শ্রীলঙ্কার হয়ে তিন বোলার দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতকে কোনো সুযোগই দেয়নি শ্রীলঙ্কার দুই ওপেনার। লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের উদ্বোধনী জুটিতে মাত্র ২১.৩ ওভারেই ওঠে ১৭৪ রান। ৭০ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০৫ রান করে জয়াবর্ধনে আউট হলে ভাঙে এই জুটি।

তবে তাতে জয়ের পথ কঠিন হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় উইকেটে ক্রুসপুল্লের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও মজবুত করেন নিশান মাদুশকা। ১০৭ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্রুসপুল্লে। মাদুশকা করেন ৫৬ বলে ৫৮ রান।

বিজ্ঞাপন

শেষ দিকে অধিনায়ক পভন রত্ননায়েকের ১৬ বলে ৩১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসে জয় আরও সহজ হয়ে যায়। ৪১.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল। ভারতের হয়ে হার্শিত রানা ও শেহবাজ আহমেদ একটি করে উইকেট নেন।

এই জয়ে আগামী ২৯ নভেম্বরের ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল থেকে। আজ শুক্রবার বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট চলনবিলে ‘সাদা সোনা’ চাষে ব্যস্ত কৃষক ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা দুই সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা সংসদকে কার্যকর করতে সংবিধানের বিধান বাস্তবায়ন জরুরি: ডেপুটি স্পিকার পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ঘাটাইল জাতীয় প্রানি সম্পদ সপ্তাহে শোভাযাত্রা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল শিশুর মরদেহ সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার