ইসরায়েলে বার্ড ফ্লু সংক্রমণ, মারা গেছে কয়েক হাজার সারস « বাংলাখবর প্রতিদিন

ইসরায়েলে বার্ড ফ্লু সংক্রমণ, মারা গেছে কয়েক হাজার সারস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:২৯
Link Copied!

ইসরায়েলের উত্তরাঞ্চলে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে অন্তত পাঁচ হাজার দু’শ সারস মারা গেছে। এছাড়া খামারিরা কয়েক হাজার মুরগি জবাই করতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের বন্যপ্রাণী অধিদপ্তরের শঙ্কা, সে দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। সেই বিপর্যয় তারা ঠেকানোর চেষ্টা করছে।

ইসরায়েলের পার্ক অ্যান্ড নেচার অথরিটির জ্যেষ্ঠ বিজ্ঞানী উরি নাভেহ বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বহু সারস মারা গেছে গভীর পানিতে। তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ইসরায়েলের পরিবেশ রক্ষা মন্ত্রী তামার জেন্ডবার্গ বলেছেন, আমাদের দেশের বন্যপ্রাণীদের ইতিহাসে সবচেয়ে বড় সঙ্কট দো দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আন্দাজ করা যাচ্ছে না।

প্রতি বছর পাঁচ লাখের বেশি সারস ইসরায়েল হয়ে আফ্রিকা যায়। তার মধ্যে বেশ কিছু সারস সে দেশে থেকেও যায়। শীতে অন্তত ৩০ হাজার সারস ইসরায়েলের উত্তরাঞ্চলে থেকে যায়।

বিজ্ঞানীদের ধারণা, সারসগুলো অন্য কোনো ছোট পাখি থেকে সংক্রমিত হয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মৃত সারসের ছবি ছাপানো হয়েছে। তারা বলছে, অন্তত ১০দিন আগে থেকে সারসের মৃত্যু শুরু হয়েছে।
সূত্র: নাইন নিউজ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত