'কারিন ইচ্ছে করে ঝামেলা পাকাচ্ছে'- দাবি ইলিয়াসের « বাংলাখবর প্রতিদিন

‘কারিন ইচ্ছে করে ঝামেলা পাকাচ্ছে’- দাবি ইলিয়াসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৪
Link Copied!

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জেরে আলোচনায় আসা মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ও সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন সম্প্রতি বিয়ে করেছেন। তাঁদের বিয়ের খবর ফাঁস হতেই বেঁধেছে বিপত্তি। ইলিয়াসের এটি তৃতীয় বিয়ে। তাঁর দ্বিতীয় স্ত্রী কারিন নাজ দাবি করছেন, ইলিয়াস তাঁকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেন। শুধু তা-ই নয়, কারিনের দাবি, ইলিয়াসকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এসংক্রান্ত একটি কল রেকর্ড পর্যন্ত গণমাধ্যমের কাছে দিয়েছেন কারিন।

গত ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। কারিন দাবি করেছেন, বিয়ের পর ইলিয়াসকে নাকি মারধর করেছেন সুবাহ। এ বিষয়ে এবার মুখ খুললেন ইলিয়াস। আজ সোমবার বিকেলে ইলিয়াস বলেন, ‘এটা বোঝাই যাচ্ছে, ও (কারিন) ইচ্ছে করেই একটা ঝামেলা পাকাতে চাচ্ছে। বিয়ে তো দুইজনের পছন্দ, সম্মতিতেই হয়। এটা তো এমন না যে, একজন বলল আর আমি বিয়ে করে ফেললাম। এটা তো সম্ভব না। আমার যেই ফোনকল রেকর্ড কারিন প্রকাশ করেছে, ওটা আসলে পুরোপুরি সত্য নয়। কারণ সুবাহ নিজেই আমাকে এই কথাগুলো কারিনকে বলার জন্য বলেছিল। আমি সেভাবে বলেছি।’

ইলিয়াস আরো বলেন, ‘কারিন প্রায় তিন বছর ধরে সুইডেনে থাকে, আর আমি এখানে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ও আমাকে মানসিক নির্যাতন করে এসেছে। আমি অফিসে গেলেও তাকে সারাক্ষণ ফোনের লাইনে রাখতে হতো। যেকোনো জায়গায় গেলে এটা নিয়ে আমি খুবই বিব্রতকর পরিস্থিতিতে ছিলাম। আমার কাছের, পরিচিত মানুষেরা সবাই জানে। একটা মানুষের সঙ্গে ডিভোর্স কখন হয়, যখন সম্পর্কটা ওই রকম তিক্ততায় চলে যায়। সে তিন বছর ধরে সুইডেনে আছে। আমাকেও সেখানে গিয়ে সেটেলড হতে বলে। কিন্তু আমার দ্বারা তো এটা সম্ভব না। কারণ আমি বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত ব্যবসা করি, আমার আলাদা একটা ক্যারিয়ার আছে।’

বিজ্ঞাপন

অন্যদিকে সুবাহ শাহ হুমায়রা বলেছেন, ‘কারিনের জন্য ওর (ইলিয়াস) সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। সপ্তাহখানেক আমাদের যোগাযোগ বন্ধ ছিল। আমি ইলিয়াসকে বলেছিলাম, যদি পারো কারিনের সঙ্গে সব কিছু মিটমাট করে তারপর আসো। না হলে প্রেম, বিয়ে, সংসার এসবের দরকার নেই। ওই সময় কারিন ও তার মায়ের সঙ্গে আমার কথা হয়। তখন আমি তাদেরকে সব কিছু খুলে বলেছি। তখন কারিন আমাকে বলেছিল, যেন ইলিয়াসকে বলি তাকে সব কিছু ক্লিয়ার করে দিতে। এরপর ইলিয়াসকে বলি এবং সে ডিভোর্স লেটার পাঠিয়েছে। তার পরও তারা এ রকম করছে কেন, জানি না।’

ইলিয়াস আরো জানান, কয়েক মাস আগে কারিন নিজেই ডিভোর্স চেয়েছিলেন। দুই পরিবারসহ আলোচনা করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বিয়েটা তাঁরা করেছিলেন কেবল ধর্মীয় রীতিতে। কোনো রেজিস্ট্রেশন করা হয়নি। তাই আইনগতভাবে বিচ্ছেদের প্রশ্নও আসে না। এর পরও সুবাহর পরামর্শে একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারিনকে ডিভোর্স লেটার পাঠান ইলিয়াস। বর্তমানে সুবাহর সঙ্গে তিনি ‘সুখে সংসার’ করছেন বলেও জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত