রাজশাহীর সরদহ ইউপিতে ভোট পুনরায় গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থীর « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর সরদহ ইউপিতে ভোট পুনরায় গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:২৯
Link Copied!

রাজশাহী জেলার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।

তবে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ভোট পুনরায় গণনা চাইলে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আদালত সিদ্ধান্ত দিলে গণনা করা হবে।

রোববার সরদহ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে বলা হয়, তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাসানুজ্জামান ৬ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর মতিউর রহমান তপন পেয়েছেন ৫ হাজার ৫৪৬ ভোট। তবে মতিউর বলছেন, ভোট চুরি হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের দিন লাইনে ভোটার থাকলেও দুটি কেন্দ্রে ব্যালট ছিল না। বিজয়ী প্রার্থীর আপন চাচাতো ভাইসহ দলীয় লোকেরাই ছিলেন প্রিজাইডিং অফিসার। এগুলো পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ করা হলেও তা করা হয়নি। ভোটের দিন জোর করে দুপুরেই হাতুড়ি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

মতিউর দাবি করেন, ভোটের দিন ৬টি কেন্দ্রের ফলাফল তিনি এগিয়ে ছিলেন ১ হাজার ২০০ ভোটে। এরপর আর অন্য কেন্দ্রগুলো থেকে ফলাফল আসছিল না। ভোট কারচুপি করে তারা নিজেদের মতো করে ফল তৈরি করে আমাকে হারিয়েছে। ভোট পুনরায় গণনা হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে অভিযোগ করব।

সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত