ফেনীতে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি « বাংলাখবর প্রতিদিন

ফেনীতে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:৪৬
Link Copied!

ফেনীতে জেলা বিএনপি ও জেলা যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।

ফেনীর ওয়াপদা মাঠে বুধবার দুপুরে দুই পক্ষের সমাবেশ হওয়ার কথা রয়েছে।

বিষয়টিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতির আশংকায় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

জেলা প্রশাসক বলেন, ওয়াপদা মাঠে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্যকারণ বশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে প্রেরণ করা হয়।

কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মীসমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমাদের সমাবেশ করার কথা ছিল ২৮ ডিসেম্বর। জয়নাল হাজারীর মৃত্যু হওয়ায় সেদিন স্থগিত করে পরের দিন সমাবেশ করার কথা জেলা প্রশাসক বলেছিলেন। কথা অনুযায়ী আবেদনও করি। এখন এখানে আরেকটি দল কর্মসূচী ঘোষণা করা অন্যায়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়ার পায়তারা। এসব করে আমাদের আন্দোলন দমানো যাবে না। বাধা আসলে প্রতিহত করব আমরা। বিএনপি যেকোনো মূল্যে তাদের কর্মসূচী বাস্তবায়ন করবে।

অপরদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, আমরা সেখানে সমাবেশ করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি। আমরা যেভাবেই হোক সেখানে কর্মী সমাবেশ করব।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে জনসমাবেশ করতে কর্মতৎতপরতা চালিয়ে যাচ্ছিল বিএনপি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত