ঝিনাইদহে বিজয়ী মেম্বর প্রার্থী ও তার সমর্থকদের বাড়িঘর ভাংচুর « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে বিজয়ী মেম্বর প্রার্থী ও তার সমর্থকদের বাড়িঘর ভাংচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৭:২১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৭:২১
Link Copied!

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। রোববার রাতে ওই গ্রামের জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রোববারের ৪র্থ ধাপের নির্বাচনে সদস্য পদে নির্বাচিন হন সোহেল রানা। ওই রাতেই পরাজিত আতিয়ার রহমান মেম্বর প্রার্থীর সমর্থক আলী রশিদের নেতৃত্বে বিজয়ী সোহেল রানার সমর্থক জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোগাছি ইউনিয়নের পরাজিত দুই মেম্বর প্রার্থী নাজমির মুন্সি ও হাফিজুর রহমান এক হয়ে বিজয়ী প্রার্থী মোক্তার হোসেনের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিলে এস আই আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত