এক যুগ পর বুধবার ঝিনাইদহে বিএনপির সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

এক যুগ পর বুধবার ঝিনাইদহে বিএনপির সমাবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৭:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৭:২৮
Link Copied!

এক যুগ পর ঝিনাইদহে প্রকাশ্যে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবীতে আগামীকাল বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি সমাবেশ সফল ও বিপুল জনসমাগম করতে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সমাবেশে শরীক হতে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক হুইপ ও সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক এড মশিয়ূর রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এড এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পান্নু মঙ্গলবার বিকালে জানান, সমাবেশ সফল ও শান্তিপুর্ন করতে আমরা প্রশাসন ও গনমাধ্যমকর্মীদের সহায়তা চেয়েছি। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বলেও বিএনপি নেতারা জানান।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত