৫০ বছরে নৌ দুর্ঘটনায় ২০ হাজার ৫০৮ প্রাণহানি « বাংলাখবর প্রতিদিন

৫০ বছরে নৌ দুর্ঘটনায় ২০ হাজার ৫০৮ প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৮:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৮:৫৬
Link Copied!

৫০ বছরে বিভিন্ন নদীতে ২ হাজার ৫৭২টি নৌ-দুর্ঘটনায় ২০ হাজার ৫০৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। অস্থাবর সম্পদ ধ্বংস হয়েছে ৩ হাজার ৪১৭ কোটি ২০ লাখ টাকার। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে পবাসহ ১৫টি সংগঠনের উদ্যোগে আয়োজিত নিরাপদ নৌ-চলাচলের জন্য নৌ-অগ্নিকান্ডে মালিকসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নৌযান মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নিশ্চিত কর’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

পরিসংখ্যানে দেখা গেছে, দেশের ৮০ ভাগ লঞ্চ দুর্ঘটনা ঘটেছে ত্রুটিপূর্ণ নকশার নৌযান ও অদক্ষ চালকের কারণে। এ পর্যন্ত দেশে ৫৬৫টি বড় ধরনের নৌ দুর্ঘটনা ঘটেছে যেখানে মৃতের সংখ্যা প্রায় ৯ হাজারের উপরে। এসব দুর্ঘটনার পর সরকার দুর্ঘটনা এড়াতে এক বা একাধিক তদন্ত কমিটি গঠন করেছে এবং কমিটিগুলো দুর্ঘটনার প্রেক্ষাপটে কিছু পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে প্রতিবেদনও দাখিল করেছে। ৫৬৫টি নৌ দুর্ঘটনার বিপরীতে ৮৬৩টি তদন্ত কমিটি সুপারিশ প্রণয়ন করে প্রতিবেদন জমা দিলেও সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। আবার এগুলোর কোনো সুপারিশও বাস্তবায়ন হয়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য তুলনামুলক সহজ ও ব্যয় সাশ্রয়ী হওয়ার কারণে মানুষ নৌপথকে গুরুত্বের সঙ্গে ব্যবহার করে আসছে প্রাচীনকাল থেকেই। নৌপথের গুরুত্ব বিবেচনা করে অন্যান্য দেশ যাতায়াত ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করলেও আমাদের দেশে নৌপথের নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি। আমাদের বিভিন্ন নৌরুটে অসংখ্য যাত্রী ঝুঁকিপূর্ণ যাতায়াত করছে এবং প্রায় দুঘর্টনায় শিকার হচ্ছে। অহরহ নৌপথে দুঘর্টনা ঘটছে এবং ভোগান্তি হচ্ছে যাত্রীদের। শতশত প্রাণ হারালেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। অনিয়ম ও দুর্নীতি বিরাজ করছে নৌ পরিবহন ব্যবস্থাপনায়। নিরাপদ নৌ পথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.আবদুস সোবহান, নৌ, সড়ক ও রেলপথ রক্ষাকারী কমিটির সাধারণ সম্পাদক আশিশ কুমার দে, মানবাধিকার সংরক্ষণ ফোরামের মহাসচিব মাহবুল হক, মৃত্তিকার সভাপতি খাদিজা খানম প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত