যে কারণে গণমাধ্যমে আসেনি পাক গোয়েন্দা প্রধানের ছবি « বাংলাখবর প্রতিদিন

যে কারণে গণমাধ্যমে আসেনি পাক গোয়েন্দা প্রধানের ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ১১:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ১১:১৫
Link Copied!

গত মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে তার কোনো ছবি গণমাধ্যমে আসেনি।

নাদিম আঞ্জুম গণমাধ্যমের কাছে তার কোনো ছবি বা ভিডিও না দেওয়ার জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সোমবার দেশটির প্রথম জাতীয় নিরাপত্তা নীতি অনুমোদন করেছে। এ নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম।

বিজ্ঞাপন

পাকিস্তান সরকার ওই বৈঠকের যেসব ছবি ও ভিডিও শেয়ার করেছে, সেখানে শীর্ষ পর্যায়ের সবাইকে দেখা গেলেও আইএসএ প্রধানকে দেখা যায়নি বলে দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানা গেছে।

এ ব্যাপারে দেশটির এক মন্ত্রী জানান, কোনো বৈঠকে অংশগ্রহণ করলে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইএসএ প্রধান।
এই কারণেই লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম দায়িত্ব গ্রহণের পর থেকে তার কোনো ছবি গণমাধ্যমে আসেনি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমজাদ শোয়েব জানান, গণমাধ্যমের নজর থেকে দূরে সরে থাকাই গোয়েন্দা সংস্থার মূল নীতি।

বিজ্ঞাপন

অতীতে সরকার বেশ কয়েকবার এই নীতি লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন তিনি।

চলতি বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর তৎকালীন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। সেই প্রসঙ্গই টেনেছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।

লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত