রেমিটেন্সের ইতিহাসে রেকর্ড « বাংলাখবর প্রতিদিন

রেমিটেন্সের ইতিহাসে রেকর্ড

আরও এক শতাংশ প্রণোদনা বাড়ানো উচিত -ড. আতিউর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৭:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৭:১৮
Link Copied!

করোনাকালে দেশে বাড়তে থাকে প্রবাসী আয়। কিন্তু গত কয়েক মাস ধরে টানা কমতে থাকে। তারপরও এই বছর শেষে মন্দা কাটিয়ে ২ হাজার ২০০ কোটি (২২ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার (৮৫ টাকা ৮০ পয়সা) হিসেবে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। কারণ এর আগে এক বছরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল ২০২০ সালে, ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে ১৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। ২০২০ সালে এসেছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। ২০২১ সালে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৭ কোটি ১৮ লাখ (২১.৮৭ বিলিয়ন) ডলার। ২০২১ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া চলতি ২০২১-২২ অর্থবছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৩ কোটি ৮০ লাখ (১০.০৩ বিলিয়ন) রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৬৬ কোটি ৬০ লাখ (১২.৬৬ বিলিয়ন) ডলার। অর্থাৎ এই ৬ মাসে দেশে রেমিটেন্স কমেছে ২০ দশমিক ৭৩ শতাংশ।
কিন্তু চলতি ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। প্রতি মাসেই কমছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। প্রথম মাস জুলাইয়ে আসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার। আগস্টে আসে ১৮১ কোটি ডলার। সেপ্টেম্বরে আসে ১৭২ কোটি ৬২ লাখ ডলার। অক্টোবর মাসে এসেছে ১৬৪ কোটি ৭০ লাখ ডলার। নভেম্বর মাসে আসে আরও কম, ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের শেষ চার দিনে ২০ কোটি ডলার আসলে এই মাসে নভেম্বরের চেয়ে কিছু বেশি রেমিটেন্স দেশে আসবে।
এদিকে আমদানি বাড়তে থাকায় বাংলাদেশের বিদেশি রিজার্ভও কমতে থাকে। আকু পরিশোধেরও ব্যাপার থাকে। ফলে তা নেমে এসেছিল ৪৫ বিলিয়ন ডলারের নিচে। গত কয়েক দিনে তা আবার বাড়তে থাকে। গত মঙ্গলবার দিন শেষে রিজার্ভ ছিল ৪৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। প্রতি মাসে ৭ বিলিয়ন ডলার ধরে বর্তমানে এই রিজার্ভ দিয়ে ছয় মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়। জানুয়ারিতে আবার আকুর বিল পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ ফের কমে যাবে। দুই মাস পর পর আকুর দেনা পরিশোধ করে বাংলাদেশ।
রেমিটেন্সে বর্তমানে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে এই হার আরও এক শতাংশ বাড়ানো উচিত বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এ অর্থনীতিবিদ বলেন, করোনার ক্ষতি কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রফতানি, রেমিটেন্স ও কৃষি-এ তিন খাত মহামারিতে আমাদের রক্ষা করেছে। তবে এ তিন খাতের মধ্যে বড় ভ‚মিকা রেখেছে রেমিটেন্স। এজন্য রেমিটেন্সে ২ শতাংশের সঙ্গে আরও ১ শতাংশ প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন তিনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত