বছরের শেষদিনে অনন্যা পাণ্ডের প্রথম ঝলক « বাংলাখবর প্রতিদিন

বছরের শেষদিনে অনন্যা পাণ্ডের প্রথম ঝলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১৪
Link Copied!

এরইমধ্যে বলিউডে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মাঝে শাহরুখ খানের ছেলের মাদক মামলা নিয়ে কিছুদিন ঝামেলা পোহাতে হলেও আবারো কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা ও প্রযোজক করণ জোহরের ‘লাইজার’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটি ঘিরে দারুণ কৌতুহল রয়েছে দর্শকমহলে। সেই দর্শকদের জন্য এবার সুখবর হলো আগামীকাল বছরের শেষদিন সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করতে যাচ্ছেন করণ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে করণ লিখেছেন, ‘আসছে ৩১ ডিসেম্বর আসছে প্রথম ঝলক। অন্য এক অনন্যার দেখা মিলতে যাচ্ছে। অপেক্ষা করুন, হতাশ হবেন না।’ সিনেমাটিতে অনন্যার সঙ্গে আরো দেখা যাবে কিংবদন্তী বক্সার মাইক টাইসনকেও।

তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অনন্যা বলেন, ‘তিনি একজন দুর্দান্ত একজন মানুষ। আমি মিথ্যা বলছি না, তার ব্যক্তিত্ব এবং বক্সিং উজ্জ্বলতার কারণে তার সঙ্গে যোগাযোগ করতে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। আমরা তার খেলা দেখে বড় হয়েছি। তবে কাজের ক্ষেত্রে তার অপ্রতিরোধ্য ইমেজের বিপরীতে তিনি অত্যন্ত ঠাণ্ডা এবং মজার ছিলেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সিনেমাটি তেলেগু ও হিন্দি ভাষায় শুট করা হয়েছে। তবে নির্মাতারা তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় ডাবিং করে সিনেমাটি আগামী বছরের ২৫ আগস্ট সারাদেশে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত