ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়জয়কার « বাংলাখবর প্রতিদিন

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়জয়কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৩
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের জয়জয়কার হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টি জয় পেয়েছে নীল দল।

শুধুমাত্র একটি সদস্য পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল। সাদা দলের একমাত্র বিজয়ী হলেন, দলের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে পুনরায় সভাপতি পদে জয়লাভ করেছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি ভোট পেয়েছেন ৯৪৫ টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির পেয়েছেন ৩৯২ ভোট।

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া। তিনি পেয়েছেন ৯৭০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট।

সহ-সভাপতি পদে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা হাসান ৮২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট।

বিজ্ঞাপন

কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ৮৫০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক আল আমিন পেয়েছেন ৪৩৭ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম পেয়েছেন ৮২২ ভোট। প্রতিদ্বন্ধী প্রার্থী দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খান পেয়েছেন ৪৬১ ভোট।

সদস্য পদে নীলদলের বিজয়ী ৯ জন হলেন- অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভুঁইয়া, ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. মুহাম্মদ আব্দুল মঈন, ড. নাসির উদ্দীন মুন্সী, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা, ড. ফিরোজ আহমেদ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত