করোনার সুনামি আসছে ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা « বাংলাখবর প্রতিদিন

করোনার সুনামি আসছে ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:০৮
Link Copied!

ওমিক্রন সংক্রমণ নিয়ে আবারও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার মতে, ডেল্টা ভ্যারিয়েন্ট থাকার মধ্যে ওমিক্রনের হানা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় করোনার সুনামি চলে আসতে পারে।

ইউরোপের ফ্রান্স, ইউক্রেন, ডেনমার্ক, ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিসসহ অনেক দেশ ওমিক্রনে জর্জরিত। এই ভাইরাস শনাক্ত হয়েছে ইউরোপের বেশিরভাগ দেশেই। সংক্রমণ বাড়ছে জার্মানিতেও। অস্ট্রেলিয়াতেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ সংক্রমণ বেড়েছে।

পরিস্থিতি দেখে গোটা বিশ্বকে সতর্ক করে সংস্থার প্রধান বুধবার বলেছেন, ডেল্টার চেয়ে দ্রুত সংক্রমিত হচ্ছে ওমিক্রন। বিভিন্ন দেশে ওমিক্রনের কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সকলকে এ বিষয়ে সতর্ক হতে হবে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি দুই লাখ সাত হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। এরইমধ্যে দেশটির অর্ধেক মানুষ এখন করোনা আক্রান্ত।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও বুধবার করোনার নতুন ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। সেখানে ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে করোনায় মারা গেছেন ৭৯৪ জন।

বিজ্ঞাপন

লাফিয়ে সংক্রমণ বাড়ছে ভারতেও। দিল্লি, মুম্বাই, কলকাতাসহ আরও শহর ও রাজ্যে নতুন করে করোনা সতর্কতা জারি করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত