পাঠ্যসূচিতে হানাদার বাহিনীর বর্বর কর্মকান্ডের চিত্র তুলে ধরতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

পাঠ্যসূচিতে হানাদার বাহিনীর বর্বর কর্মকান্ডের চিত্র তুলে ধরতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১২
Link Copied!

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা দরকার। শুধু মুক্তিযুদ্ধের গৌরবাজ্জল ইতিহাস নয় পাশাপাশি হানাদার, আলবদর বাহিনীর নির্মম বর্বর কর্মকান্ডের চিত্র তুলে ধরতে হবে।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাউবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। আহ্বায়কের বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা) ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু।

বিশেষ অতিথি মেহের আফরোজ চুমকি বলেন, বাঙালি জাতিসত্তার গৌরবময় ইতিহাস নিশ্চিহ্ন করতে যুগে যুগে ষড়যন্ত্র চালিয়েছে একটি অপশক্তি গোষ্ঠি। তাদের এই চক্রান্ত রুখে দিতে তিনি শিক্ষক শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমেই তাঁর প্রতি সঠিক সম্মান প্রদর্শন করা হবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে লালন করে সকলকে সততা ও নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে সকাল ১১ টায় বাউবি’র মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রর উদ্দ্যোগে এক লোক বক্তৃতার আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানদীপ্ত বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্ণর অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান। আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত