করোনাকালে পুলিশ নতুন অধ্যায়ের সূচনা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

করোনাকালে পুলিশ নতুন অধ্যায়ের সূচনা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১৪
Link Copied!

করোনাকালে পুলিশ কর্মক্ষেত্রের বাইরে গিয়ে যে ধরনের মানবিক কাজ করেছে, তাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার অনুমোদিত করোনা ইনসিগনিয়া উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, জীবনের তোয়াক্কা না করে। সরকারের পক্ষ থেকে আমরা আশানুরূপ কোনো কিছু দিতে পারিনি কিন্তু পুলিশ কর্তব্য পালনে কোনো ঢিলেমি করেনি। করোনাকালে মূল দায়িত্ব পালন করেছে পুলিশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনার সংক্রমণ শুরুর দিকে যখন পরিবারের কোনো সদস্য মারা যেত তখন তাদের দাফনের জন্য কিংবা গ্রহণ করতে অনেকেই অপারগতা প্রকাশ করেছেন। লাশ দাফন থেকে শুরু করে বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়ার মতো মানবিক কাজগুলো করোনাকালে করেছেন পুলিশের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, করোনা সংক্রমণ যখন বাংলাদেশের শুরু হয়, তখন এ নিয়ে কী করা হবে বা চিকিৎসা ব্যবস্থা কী এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা ছিল না। এ প্রেক্ষিতে আমরা মহাকাব্যের যুদ্ধে লিপ্ত হই। সেই যুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আজকের এই ইনসিগনিয়া পাওয়া।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় করোনাকালে আমরা কাজ করে গিয়েছি। আমরা শুধু আমাদের সহকর্মীদের সুরক্ষিত করিনি, জনগণকেও সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। বাস্তবায়ন থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি চলাচল নিশ্চিতের কাজ করেছে পুলিশ। গত দেড় বছরের বেশি সময় আমরা গবেষণার মধ্য দিয়ে অতিবাহিত করেছি।

বিজ্ঞাপন

করোনাকালে কর্তব্য পালন করতে গিয়ে এখন পর্যন্ত পুলিশে ১০৭ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। ২৬ হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সুস্থ হয়ে ডিউটি করছেন বলে জানান আইজিপি।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত