ঝিনাইদহ প্রেসক্লাবের মিজান সভাপতি, সেলিম সম্পাদক পুনর্নির্বাচিত « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ প্রেসক্লাবের মিজান সভাপতি, সেলিম সম্পাদক পুনর্নির্বাচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৪২
Link Copied!

ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের শেখ সেলিম পুনর্নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহসভাপতি পদে আব্দুল হাই (দৈনিক ভোরের ডাক), সহসভাপতি রফিকুল ইসলাম (বৈশাখী টিভি, দৈনিক ইত্তেফাক), সহসাধারণ সম্পাদক জাফর উদ্দীন রাজু (দি ডেইলি অবজারভার) কোষাধ্যক্ষ পদে অলিয়ার রহমান (গাজী টিভি) সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা পোস্ট) আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শফিউল আলম লুলু (দৈনিক নতুন সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম ( দীপ্ত টিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে যাঁরা নির্বাচিত হয়েছেন তারা হলেন মো. আলাউদ্দীন আজাদ (সম্পাদক দৈনিক নবচিত্র), আজিজুর রহমান সালাম (দৈনিক জনতা, দি নিউজ টু-ডে) আজিবর রহমান (দি ডেইলি স্টার), মো. নাসিম উদ্দীন (আলোকিত বাংলাদেশ), শাহরিয়ার রহমান রকি (মাছরাঙা টিভি) গিয়াস উদ্দীন সেতু (দৈনিক গণমুক্তি, দৈনিক মাথা ভাঙ্গা) এবং রফিক আহমাদ ( কলামিস্ট)।

বিজ্ঞাপন

এর আগে সকাল ১১টায় জেলা শহরের পাগলাকানাই সড়কের নিজস্ব কার্যালয়ে সভা কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান। বার্ষিক আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন সাধারণ সম্পাদক শেখ সেলিম। এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সদস্যরা। বক্তারা সংবাদকর্মীদের ঝুঁকি এবং নামধারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পুনর্নির্বাচিত সভাপতি মূলধারার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সব ধরনের সংকটে একে অপরে পাশে থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত