কোভিড : এক দিনে এত শনাক্ত আগে দেখেনি যুক্তরাষ্ট্র « বাংলাখবর প্রতিদিন

কোভিড : এক দিনে এত শনাক্ত আগে দেখেনি যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৫৪
Link Copied!

করোনার মহামারি শুরুর পর থেকে ভাইরাসে এক দিনে এযাবৎকালের সর্বাধিক আক্রান্ত শনাক্তের দিন দেখল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি নতুন করোনভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বলা হচ্ছে, শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে এক লাখের বেশি এবং যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে এযাবৎকালের সর্বাধিক সংখ্যক শনাক্তের রেকর্ডও হয়েছে এদিন। সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা বিএনও নিউজ এ তথ্য জানিয়েছে।

বিএনও নিউজ বলছে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার পাঁচ লাখ ৮৭ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত শনাক্তের তথ্য জানিয়েছে। এ সংখ্যা গত সপ্তাহের তুলনায় ১১৭ শতাংশ বেশি। শুধু তাই নয়, করোনার মহামারি শুরুর পর থেকে এটি বিশ্বের যেকোনো দেশের জন্য এক দিনে সর্বাধিক শনাক্তের নতুন রেকর্ড।

যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে দৈনিক শনাক্ত হিসাবে সাত দিনের গড় তিন লাখ ৪৭ হাজার ৪৫৯, যা গত মাসের গড়ের তুলনায় ৮২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা-সিডিসি বলছে—প্রত্যেক মার্কিন অঙ্গরাজ্যে উচ্চমাত্রায় কোভিডের সংক্রমণ হচ্ছে। এর মধ্যে দৈনিক সংক্রমণের ৫৯ শতাংশই হচ্ছে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্টের কারণে।

বিজ্ঞাপন

এ ছাড়া হাসপাতালেও কোভিড রোগীর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার করোনায় আরও এক হাজার ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে আট লাখ ২৬ হাজার ১১৫ জনের।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত