জন্মদিনে সালমানকে যে উপহার দিলেন ক্যাটরিনা « বাংলাখবর প্রতিদিন

জন্মদিনে সালমানকে যে উপহার দিলেন ক্যাটরিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:২৫
Link Copied!

সম্প্রতি ৫৬ বছরে পা রেখেছেন বলিউড ভাইজান। স্বাভাবিক ভাবেই পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সালমানকে। পাশাপাশি বেশ কিছু দামী উপহারও পেয়েছেন তিনি। যারা তাকে দামী উপহার দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন তার সদ্য সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

কিছুদিন আগেই বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ। সেই বিয়েতে কেন সালমান খান উপস্থিত ছিলেন না তা নিয়েও জল্পনা হয়েছে প্রচুর। ক্যাটরিনার বিয়ে হয়ে গেলেও, সালমানের সঙ্গে বন্ধুত্বে যে কোনও ঘাটতি পড়েনি তা স্পষ্ট। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। আর তার সঙ্গে এই দামী উপহার পাঠিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জন্মদিনে সালমানকে প্রায় ৩ লাখ টাকার একটি সোনার ব্রেসলেট উপহার দিয়েছেন ক্যাটরিনা।

ক্যাটরিনা ছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজ, শিল্পা শেট্টি, সঞ্জয় দত্তরাও দামী উপহার পাঠিয়েছেন সালমানকে। জ্যাকলিন একটি ১০-১২ লক্ষ টাকার ঘড়ি উপহার দিয়েছে সালমানকে। সঞ্জয় দত্ত সালমানকে একটি ৭-৮ লক্ষ টাকার হীড়ার ব্রেসলেট দিয়েছেন। শিল্পা শেট্টিও দিয়েছেন একটি হীড়ার ব্রেসলেট যার দাম ১৬-১৭ লক্ষ টাকা। তবে অনিল কাপুরের দেওয়ার উপহারটি সবচেয়ে দামি। তিনি সালমানকে একটি লেদার জ্যাকেট উপহার দিয়েছেন যার দাম ২৭-২৮ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

বন্ধু ছাড়াও, পরিবার থেকেও বহু উপহার পেয়েছেন সালমান। বোন অর্পিতা খান সালমানকে একটি ১৫-১৭ লক্ষ টাকার মধ্যে রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন। সালমানের ভাই সোহেল খান সালমানকে একটি ২৫ লক্ষ টাকার BMW গাড়ি ও আরবাজ খান ২-৩ কোটির একটি অডি গাড়ি উপহার দিয়েছেন। অর্পিতার বর তথা অভিনেতা আয়ুষ সলমনকে ৭৫ হাজার টাকার একটি সোনার চেন উপহার দিয়েছেন। আর সবচেয়ে বড় উপহার বাবা সেলিম খানের থেকে পেয়েছেন ছেলে। জানা গেছে, জুহুতে ১২-১৩ কোটির মধ্যে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছেন সেলিম খান। সব মিলিয়ে এবার জন্মদিন আনন্দে কাটিয়েছেন সলমন।

তবে নেটিজেনরা বলছেন, জন্মদিনে সালমান তার সেরা উপহারটি পেয়েছেন নাগ দেবতার কাছ থেকে। কারণ জন্মদিনের ঠিক আগের দিনই সাপের কামড় খান তিনি। এতে হাসপাতালেও ভর্তি হতে হয় ভাইজান কে। নেটিজেনদের মতে, সাপের কামড় হয়তো নাগ দেবতার আশীর্বাদ হয়ে এসেছে তার জীবনে। এখন দেখার বিষয় আগত বছর কেমন কাটে ভাইজানের।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত