নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি : শিল্পমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি : শিল্পমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:২৮
Link Copied!

শিল্পমন্ত্রী অ্যাভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিল্প ও ব্যবসায় সমৃদ্ধি হয়েছে। নতুন নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশের মডেল।’

শিল্পমন্ত্রী বলেন, ‘করোনার দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার যেভাবে কাজ করে গেছে, তা বিশ্বের অনেক দেশও পারেনি। এই সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ফলে বেড়েছে শিক্ষা ও কর্মসংস্থানের হার কমেছে দারিদ্রতা। অন্যদিকে কোভিডকালেও শিল্প মালিকরা তাদের প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসংস্থান অব্যাহত রেখেছেন। যার ফলে বেকারত্ব ঘুচিয়ে মানুষ কর্ম করে তাদের রুজি-রোজগার করতে পেরেছে।’

আজ শুক্রবার সকালে নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ১০০ শয্যাবিশিষ্ট জেলা ও কোভিড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের সহসভাপতি জাকির হোসেন, পরিচালক আল আমিন ভূইয়া, পরিচালক নাজমুল হোসেন ভূইয়া, মমিনুর রহমান, মো. কাজিমউদ্দিন, আনিসুর রহমান ভূইয়া, কাইয়ম সরকার প্রমুখ।

শিল্পীমন্ত্রী বক্তব্য শেষে মেলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন। এ সময় নরসিংদী চেম্বার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনোহরি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দুই শতাধিক স্টল অংশগ্রহণ করে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত