গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আত্মহত্যা করছি’ « বাংলাখবর প্রতিদিন

গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আত্মহত্যা করছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩০
Link Copied!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার লিচুবাগান এলাকায় বাসা থেকে গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাসেল ও’নীল নামে পরিচিত। পুলিশ বলছে, রাসেলের কক্ষে গিয়ে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আত্মহত্যা করছি।’

আজ শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘পরিবারের কাছ থেকে খবর পেয়ে আমরা রাসেলের লাশ উদ্ধার করি।’

ওসি আরও বলেন, “রাসেলের কক্ষে গিয়ে আমরা একটি চিরকুট পেয়েছি। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আত্মহত্যা করছি।’ এ লেখা তাঁর হাতের বলেও আমরা নিশ্চিত হয়েছি।”

বিজ্ঞাপন

‘প্রথমে রাসেলের পরিবার আমাদের জানায়, তিনি আত্মহত্যা করেছেন। আমরা বাড়িতে যাই, লাশটি উদ্ধার করি। তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়েছেন। গলায় ছাড়া লাশের আর কোথাও দাগ নেই’, যোগ করেন ওসি আবুল কালাম।

রাসেলের পরিবারের লোকজনের বরাতে শিল্পাঞ্চল থানা পুলিশ বলছে—রাসেল রাতের খাবার খেয়ে তাঁর কক্ষে যান। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন দরজা ভাঙেন। ঘরে ঢুকে পরিবার দেখে, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ছিল রাসেলের নিথর দেহ।

ওসি কাজী আবুল কালাম বলেন, ‘এরপর লাশটি উদ্ধার করে আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠাই। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এখন লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার লাশটি নিয়ে গেছে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল, এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।’

পুলিশ জানায়, ওই বাসায় রাসেলের সঙ্গে তাঁর মা ও ছোট ভাই থাকেন। দেড় বছর ধরে রাসেল চাকরিহীন ছিলেন। এক পর্যায়ে তাঁকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত