ঝিনাইদহে চা দোকানি খুন, আহত যুবলীগকর্মীর মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে চা দোকানি খুন, আহত যুবলীগকর্মীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৯
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শৈলকুপায় আহত হয়ে চিকিৎসাধীন যুবলীগকর্মী স্বপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আজ শুক্রবার সকালে চা দোকানি ইমামুল হক ইমার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলা শহরের কুলতরা বাজারে চা বিক্রি করতেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর-মহেশপুর সার্কেল) মোহাই মিনুল ইসলাম জানান, বাজারে নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন নিহত ইমা। রাত অনুমান ১২টার দিকে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আজ সকালে ঘটনা জানতে পেরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় নিহত ইমার। ধারণা করা হচ্ছে তার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হলেও নাম জানাতে অস্বীকার করেছেন পুলিশের এ কর্মকর্তা। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঝিনাইদহের শৈলকুপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা যুবলীগকর্মী স্বপন। ছবি : সংগৃহীত
এদিকে চলমান পরিস্থিতিতে সীমান্ত সংলগ্ন মহেশপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছে, দিনে দিনে খুনসহ নানা আপরাধের হার বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আতঙ্ক এখনও কাটেনি। ইতোমধ্যে দুজন ডাক্তার মারধরের শিকার হয়েছেন।

অপর দিকে শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে প্রতিপক্ষের হামলায় রাব্বি ও স্বপন নামের দুজন আহত হন। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়েছে। তিনি যুবলীগের কর্মী ছিলেন। মৃত্যু ঘটনার পরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত