করোনায় কমেছে বৃদ্ধির হার এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে সাড়ে ৭ কোটি « বাংলাখবর প্রতিদিন

করোনায় কমেছে বৃদ্ধির হার এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে সাড়ে ৭ কোটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ২:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ২:১৯
Link Copied!

মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে সাত কোটি ৪০ লাখ। সে হিসাবে ২০২১ সালের শেষে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ কোটি।

এর মধ্যে চীন ১৪০ কোটি জনসংখ্যা নিয়ে বরাবরের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ১৩৮ কোটি জনসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৩ কোটি ২০ লাখ। এরপর যথাক্রমে রয়েছে ইন্দোনেশিয়া (২৭ কোটি ৫০ লাখ), পাকিস্তান ২৩ কোটি ৮০ লাখ, ব্রাজিল (২১ কোটি ৪৮ লাখ), নাইজেরিয়া (২১ কোটি ৪১ লাখ) ও বাংলাদেশ (১৬ কোটি ৭১ লাখ)।

গেল বছর বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৯ শতাংশ। যা পূর্বাভাসের চেয়ে দশমিক শূন্য ৬ শতাংশ কম।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, করোনা মহামারির কারণে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার। তবে ১৯৬০ এর দশকের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমেছে। ওই সময় জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় দুই শতাংশ ছুঁয়েছিল।

মার্কিন আদমশুমারি ব্যুরোর মতে, বিশ্বের অর্ধেক জনসংখ্যা এমন দেশগুলোতে বাস করে যেসব দেশে প্রজনন হার বেশি। তবে বতর্মানে একজন নারী তার জীবদ্দশায় গড়ে দুটির বেশি সন্তান জন্ম দিতে চান না। ফলে সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, বিশ্বের জনসংখ্যা ২১০০ সাল পর্যন্ত কোনো কোনো দেশ বা অঞ্চলে বাড়তে পারে। আগামী তিন দশকে জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকেরও বেশি শুধু আটটি দেশে কেন্দ্রীভূত হতে পারে। দেশগুলো হলো-কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তানজানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ৫৫টি দেশ একই সময়ের মধ্যে তাদের জনসংখ্যা এক শতাংশ বা তার বেশি হ্রাস পাবে বলে আশা করছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হারে সবচেয়ে নাটকীয় পতন হবে বুলগেরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও ইউক্রেনে। এসব দেশে ২০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, ২১০০ সালের পর বিশ্বব্যাপী ৬৫-এর বেশি বয়সি জনসংখ্যা ১৫ থেকে ২৪ বছর বয়সি যুবকদের মোট সংখ্যার চেয়ে বেশি হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত