বাইডেন-পুতিনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি « বাংলাখবর প্রতিদিন

বাইডেন-পুতিনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৮:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৮:২৫
Link Copied!

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলছে উত্তেজনা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছেন। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এই দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে প্রায় ঘণ্টাখানেক কথা হয়। এ সময় বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তারা কঠোর ব্যবস্থা নেবেন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হাঁশিয়ারি দেন তিনি।

অবশ্য পুতিনও এ ব্যাপারে ছেড়ে কথা বলেননি। বাইডেনের এই কথার জবাবে পুতিন বলেন, এ রকম কিছু করলে যুক্তরাষ্ট্রের জন্য তা হবে বড়ো ভুল। এটার কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক ছিন্ন হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে তাদের আলাপচারিতা শুরু হয়। সেই সময় রাশিয়ার মধ্যরাত বলে জানা গেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত কয়েক মাস ধরে মস্কোপন্থী বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেন ইস্যু প্রভাব ফেলেছে মস্কো-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে। সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশটির পূর্বাঞ্চলে ‘গণহত্যা’র অভিযোগ তুলেছেন পুতিন। এদিকে রুশ হামলা ঠেকাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকির সঙ্গে ইতিমধ্য়েই ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ন্যাটো জোটের অন্তর্ভুক্ত ইউরোপের দেশগুলোর সরকার প্রধানের সঙ্গেও ফোনে আলোচনা করেছেন তিনি।

এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ফোনে কথা বললেন এই দুই নেতা। এর আগে ডিসেম্বরের শুরুতে পুতিনকে ফোন করেছিলেন বাইডেন। ইউক্রেনে মস্কো কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

এর আগে ইউক্রেন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বাইডেন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র কিয়েভের পাশেই আছে। রাশিয়াও নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দাবি তুলেছে ইউক্রেনকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, ন্যাটোর সঙ্গে যুক্ত হবে না।

এই পরিস্থিতিতে সেই বৈরিতার পথেই যেন ফের হাঁটতে শুরু করেছে ওয়াশিংটন ও মস্কো। বাইডেন-পুতিনের ফোনালাপ সেই ইঙ্গিতই দিচ্ছে বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত