সবাই অকৃতকার্য! এসব শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখার মাহাত্ম্য কী? « বাংলাখবর প্রতিদিন

সবাই অকৃতকার্য! এসব শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখার মাহাত্ম্য কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৮:৪৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৮:৪৪
Link Copied!

করোনা মহামারির কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন নিয়মে। অন্যান্য বারের মতো এবার সব বিষয়ের ওপর পরীক্ষা হয়নি। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

এবার অন্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষাও হয়নি। তা সত্ত্বেও দেখা গেল, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি। সামগ্রিকভাবে দেখা যায়, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এমন ফলাফলের মাঝেও ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাশ করতে পারল না-এটা বিস্ময়কর বটে।

কেন এই হতাশাজনক চিত্র? শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই ১৮ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, অনেক জায়গায় অর্থনৈতিকসহ নানা ধরনের সমস্যা থাকে। হয়তো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবস্থা একেবারে ভালো নয়। তিনি যোগ করেন-কারণ যা-ই থাকুক, সেগুলো খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

অবশ্য কেউ পাশ না করা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে ব্যাপারে শিক্ষামন্ত্রী বা মন্ত্রণালয়ের কেউ কিছু বলেননি। শিক্ষামন্ত্রী অবশ্য বলেছেন, এটা স্বস্তিকর যে, কেউ পাশ না করা প্রতিষ্ঠানের সংখ্যা আগে ছিল ১০৪, এখন সেটা নেমে এসেছে ১৮-তে।

আমাদের কথা হলো, সংখ্যাটি ১৮ই বা হবে কেন? একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারবে না, এটা কোনো কথা হতে পারে না। প্রশ্ন উঠতেই পারে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোয় কী পড়ানো হয়? এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখারই বা কী মাহাত্ম্য!

প্রথম কথা হলো, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানই সমমানের হওয়া উচিত। তা যদি না-ও হয়, মানের এতটা ফারাক কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আলোচ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা জেনে সেগুলোর ব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাব। একই সঙ্গে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মানসম্মত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলব শিক্ষা মন্ত্রণালয়কে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত