পুতিনকে হুঁশিয়ারির পর এবার ইউক্রেনের নেতার সঙ্গে ফোনালাপ করবেন বাইডেন « বাংলাখবর প্রতিদিন

পুতিনকে হুঁশিয়ারির পর এবার ইউক্রেনের নেতার সঙ্গে ফোনালাপ করবেন বাইডেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৪২
Link Copied!

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি আগামীকাল রোববার টেলিফোনে কথা বলবেন। উভয়পক্ষ এ কথা নিশ্চিত করেছে।

ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ ইউক্রেনে রাশিয়া কোনো ধরনের আগ্রাসন চালালে তাদের কঠোর জবাব দেওয়া হবে—রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট এমন সতর্কবার্তা জানানোর পর ইউক্রেনের নেতা সঙ্গে ফোনালাপ করতে যাচ্ছেন জো বাইডেন। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

ডেলওয়ারের উইলমিংটনে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জো বাইডেন। সেখানে এই প্রথম সরাসরি কঠোর ভাষা ব্যবহার করে বাইডেন বলেন, ‘আমি প্রকাশ্যে এখানে আলোচনা করতে আসিনি, আমরা এটা স্পষ্ট করে বলেছি, তিনি (পুতিন) ইউক্রেনে আগ্রাসন চালাতে পারেন না।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের ব্রিফিংকালে বাইডেন আরও জানান, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট বলে দিয়েছেন যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করব এবং আমরা ন্যাটো মিত্রদের নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি জোরদার করব।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলানস্কির সঙ্গে আগামীকাল কথা বলার সময় বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। এবং ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া বাইডেন এ অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে সহায়তায় আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততার প্রস্তুতিও পর্যালোচনা করবেন।

এদিকে, বাইডেনের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন বলে জেলানস্কি এক টুইটবার্তায় জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত