নতুন প্রেমিক নিয়ে ইন্সটার উত্তরে শ্রুতি « বাংলাখবর প্রতিদিন

নতুন প্রেমিক নিয়ে ইন্সটার উত্তরে শ্রুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:৪০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:৪০
Link Copied!

অকপটে জবাব দিতে জুড়ি নেই ভারতীয় কিংবদন্তী কমল হাসানের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসানের। এমনই এক জবাব এবার সবার নজর কাড়লো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যেমন খুশি প্রশ্নের আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। সেখানে তার নতুন প্রেমিককে নিয়ে দিয়েছেন উত্তর।

যেমন খুশি প্রশ্ন করো সেশনের আয়োজনে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিতে দেখা গেছে শ্রুতিকে। সুযোগের সদ্ব্যবহার করে একজন শ্রুতিকে বাঁকা প্রশ্ন করে বসেন। ছেড়ে দেওয়ার পাত্রী নন এই দক্ষিণী সুন্দরী, তিনিও কড়া জবাব দিয়ে ছাড়লেন।

এক সমালোচক শ্রুতিতে প্রশ্ন করেন, তোমার আজ অবধি কতবার ব্রেকআপ হয়েছে? অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে শ্রুতি জবাব দেন, ‘আজ অবধি তোমার কতজন গার্লফ্রেন্ড থেকেছে? আমার মনে হয় সংখ্যাটা শূন্য কিংবা অর্ধেক।’ হাসিমুখে এই জবাব দিতে দেখা গেল শ্রুতিকে। পুরো প্রশ্নটাই ঘুরিয়ে দিলেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রুতি। মন্দিরা বেদীর টক শো ‘দ্য লাভ লাফ লিভ শো’তে এসে নিজের সম্পর্ক নিয়ে অকপটে স্বীকার করেছেন নায়িকা।

কেন এই প্রেমের সম্পর্ক লুকাননিশ্রুতি? তার জবাব ছিল, অতীতে আমি অনেক কিছু লুকিয়েছি। আমি সব বিষয় নিয়ে খুব নির্দিষ্ট থেকেছি। আমার এমনও মনে হয়েছে, হে ভগবান! আমি এত লম্বা সময় ধরে একা। কারণ মানুষের সব সময় একটা ধারণা থাকে, তোমাকে এমন দেখাতে হবে, তোমাকে এইভাবে ক্যামেরার সামনে আসতে হবে, যাতে তোমাকে খুব কাঙ্ক্ষিত নারী বলে মনে হয়।

তবে ধীরে ধীরে এসব চাপ থেকে নিজেকে মুক্ত করে ফেলেছেন শ্রুতি। তাঁর কথায়, কার জন্য? কেন? আমার মনে হয় এটা আমার পার্টনারের জন্য খুব অসম্মানজনক যে আমি সম্পর্কটা গোপন রাখছি। হয়তো হতেই পারে আমাদের সম্পর্কটা টিকল না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু তার মানে আমি সবটা গোপন রাখব, এটা নয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত