মোরগ পোলাও রান্নার সহজ রেসিপি « বাংলাখবর প্রতিদিন

মোরগ পোলাও রান্নার সহজ রেসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:৫৭
Link Copied!

ছুটির দিনে সবাই বিশেস কিছু খাবার রান্না করে পরিবারসহ খেতে বসেন। আজকে না হয় তৈরি করে নিন মোরগ পোলাও। সব সময় তো বিরিয়ানি হাউজ থেকেই কিনে খান এটি। এবার না হয় ঘরেই তৈরি করলেন।

অনেকেই মনে করেন ঘরে মোরগ পোলাও রান্না করা বেশ কঠিন। আপনি চাইলেই কিন্তু খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন মোরগ পোলাও। জেনে নিন রেসিপি-

উপকরণ

বিজ্ঞাপন

১. পোলাওয়ের চাল আধা কেজি

২. মোরগ/মুরগির মাংস দেড় কেজি

৩. কাঠ, কাজু ও পেস্তা বাদাম বাটা ১ টেবিল চামচ

বিজ্ঞাপন

৪. পেয়াঁজ কুচি ১ কাপ

৫. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

৬. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে

৭. গরম মসলা গুঁড়া আধা চা চামচ

৮. তেজপাতা ২টি

৯. টকদই ২ টেবিল চামচ

১০. কিসমিস ও আলু বোখারা কয়েকটি

১১. দারুচিনি, এলাচ ও লবঙ্গ ৩-৪টি করে

১২. জায়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ

১৩. লবণ পরিমাণমতো

১৪. ঘি ২ টেবিল চামচ

১৫. সয়াবিন তেল আধা কাপ

১৬. পানি ১ চা চামচ

১৭. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

১৮. কাঁচা মরিচ কয়েকটি

১৯. জিরা বাটা ১ চা চামচ

২০. তরল দুধ ১ কাপ

২১. ধনে ও মরিচ গুঁড়া আধা চা চামচ

২২. গোলাপজল ও কেওড়ার জল ১ টেবিল চামচ ও

২৩. পানি ৩ কাপ।

পদ্ধতি

মোরগ বা মুরুগির চামড়া ছাড়িয়ে হাড়সহ পছন্দমতো টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর এতে সব মসলা মিশিয়ে নিন। এতে আলু বোখারা ও টকদই দিয়ে ভালো করে মাখিয়ে কমপক্ষে ঘণ্টাখানেক মেরিনেট করে রাখুন।

অন্যদিকে পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর চুলায় প্যান বসিয়ে ঘি ও তেল গরম করে এতে পেঁয়াজ-কুচি দিয়ে নাড়ুন। বাদামি হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাটুকু আলাদা তুলে রাখুন।

ওই তেলেই গরম মসলা ও তেজপাতার ফোঁড়ন দিয়ে মাখানো মাংস কষাতে হবে। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে মাংসের টুকরা তুলে রাখুন।

ওই পাত্রেই পোলাওয়ের চাল দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর ৩ কাপ পানি, ১ কাপ তরল দুধ ও পরিমাণমতো লবণ দিয়ে ঢেকে দিন।

চুলার আঁচ কমিয়ে দিন। চাল ফুটে উঠলে মাঝে মাঝে নেড়ে দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন। পোলাওয়ের পানি শুকিয়ে এলে কিছুটা পোলাও উঠিয়ে রান্না করা মোরগের মাংসের টুকরাগুলো দিয়ে দিন।

এরপর কাঁচামরিচসহ বাকি পোলাও দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ দমে রাখুন। ১০ মিনিট পর হালকাভাবে নেড়ে দিয়ে আবার দমে রেখে কিসমিস, গোলাপ জল ও কেওড়ার জল দিয়ে আরও পাঁচ মিনিট পর নামিয়ে ফেলুন।

পরিবেশনের সময় বেরেস্তা পোলাওয়ের ওপরে ছড়িয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মরোগ পোলাও।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত