দাঁতের ব্যথা দূর করতে যেসব খাবার বাদ দেবেন « বাংলাখবর প্রতিদিন

দাঁতের ব্যথা দূর করতে যেসব খাবার বাদ দেবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৭:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৭:০৫
Link Copied!

দাঁতের ব্যথার কষ্ট সহ্য করা অসম্ভব। এই ব্যথা শুরু হলে যেকোনো মূল্যে উপশম পেতে চান ভুক্তভোগীরা। দাঁত ভালো রাখার জন্য বা দাঁতের ব্যথা থেকে মুক্ত থাকার জন্য সব সময় সচেতন থাকা জরুরি। যত্ন নেওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের প্রতিও। খাবারের তালিকা থেকে এমন সব খাবার বাদ দিতে হবে, যেগুলো দাঁতের জন্য ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি খাবার সম্পর্কে যেগুলো দাঁতের ব্যথা থেকে মুক্ত থাকার জন্য বাদ দিতে হবে-

​মিষ্টি খাবার

অতিরিক্ত চিনিযুক্ত খাবার দাঁতের সমস্যা সৃষ্টির জন্য যথেষ্ট। তাই বিশেষজ্ঞরা অতিরিক্ত চিনিযুক্ত খাবার কিংবা পানীয় থেকে দূরে থাকার পরামর্শ দেন। তাদের মতে, মিষ্টি পানীয় পান করলে বা মিষ্টি খাবার খেলে দাঁতের অ্যাসিডিক ক্ষতি হয়। তাই এ ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে। কোমল পানীয়, কার্বনেটেড পানীয়, কৃত্রিম ফলের রস, এনার্জি ড্রিংক, স্মুদি ইত্যাদি বাদ দিতে হবে খাবারের তালিকা থেকে।

বিজ্ঞাপন

​ড্রাই ফ্রুটস

ড্রাই ফ্রুটস সুস্বাস্থ্যের জন্য সহায়ক একথা প্রায় সবারই জানা। কিন্তু এটি কি দাঁতের জন্য ভালো? বিশেষ করে আপনার দাঁতে যদি সমস্যা শুরু হয়ে থাকে তবে অবশ্যই ড্রাই ফ্রুটস এড়িয়ে চলতে হবে। এপ্রিকট এবং কিশমিশ জাতীয় শুকনো ফল এড়িয়ে চলবেন, এমনটা পরামর্শ বিশেষজ্ঞদের। এর মিষ্টি এবং আঠালো টেক্সচার দাঁতের ক্ষতি করে থাকে। তাই দাঁতের সুরক্ষার স্বার্থে এগুলো খাওয়া কমিয়ে দিতে হবে।

​আলুর চিপস

বিজ্ঞাপন

আলুর চিপস এমনিতেই খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। কারণ স্টার্চি যেকোনো খাবারই দাঁতে আটকে যেতে পারে এবং ভালোভাবে পরিষ্কার না করলে ক্ষত সৃষ্টি হতে পারে। আলুর চিপসও স্টার্চি জাতীয় খাবার। তাই আলু দিয়ে তৈরি চিপস থেকে দূরে থাকবেন। এতে আপনার দাঁত থাকবে সুস্থ।

​ক্যান্ডি

ক্যান্ডি খেতে পছন্দ করে না এমন শিশু হয়তো পাওয়া যাবে না। শিশুর পাশপাশি বড়রাও খেতে পছন্দ করেন সুস্বাদু এই মিষ্টি জাতীয় খাবার। কিন্তু এই ক্যান্ডিই হতে পারে দাঁতের ক্ষতির কারণ। হার্ড ক্যান্ডি, আঠা ক্যান্ডি, চকোলেট ইত্যাদিতে অস্বাস্থ্যকর চিনি মেশানো থাকে। স্টিকি ক্যান্ডি দাঁতে আটকে গিয়ে সেখান থেকে দাঁতে ক্ষত সৃষ্টি হতে পারে। তাই ক্যান্ডিও বাদ দিতে হবে খাবারের তালিকা থেকে।

​মদ

মদ্যপান করা কোনো স্বাস্থ্যকর অভ্যাস নয়। আপনি যদি মদ্যপান করে থাকেন তবে তা বাদ দিতে হবে। কারণ এটি আপনার দাঁতে খুবই খারাপ প্রভাব ফেলে। মদ্যপান করলে দাঁত হলুদ হয়ে যায় এবং দাঁতে দাগ পড়ে। মদ্যপান করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত