ঘুমের মাঝে হঠাৎই আঁতকে ওঠার সমস্যা কেন হয় « বাংলাখবর প্রতিদিন

ঘুমের মাঝে হঠাৎই আঁতকে ওঠার সমস্যা কেন হয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৭:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৭:০৮
Link Copied!

সারাদিনের ব্যস্ততার পরে যখন একটু বিশ্রামের সময় হয় তখন আসে তন্দ্রাচ্ছন্নতা। আর ঠিক তখনই বৈদ্যুতিক শকের মত ঝাঁকুনি দিয়ে ওঠে শরীর। আবার কখনো মনে হয় পড়ে যান শূন্যে। আপনার সাথেও কি ঠিক এমন টা হয়ে থাকে? বিশেষজ্ঞরা মনে করেন পৃথিবীর ৭০% লোকই এই বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। তবে তাদের মধ্যে ১০% এর এই ঘুমের সমস্যার মধ্যে প্রতিদিনই পড়তে হয়।

ঘুমের মধ্যে হঠাৎই এই ঝাঁকুনি দিয়ে ওঠাকে মেডিকেল সাইন্স এর ভিত্তিতে হিপনিক জার্ক, মায়োক্লোনিক জার্ক, স্লিপ সুইচ বা স্লিপ স্টার্ট বলা হয়ে থাকে। তন্দ্রাচ্ছন্নতায় থাকাকালীন হিপনিক জার্ক ঘটে থাকে। মূলত জাগ্রত থেকে ঘুমের মধ্যে আবেশকালীন অবস্থাতেই স্বপ্ন দেখা শুরু হয়। যা আমাদের মস্তিষ্কের সেরিব্রাম কর্টেক্স হুট করেই বুঝে ওঠতে পারে না। চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন মস্তিষ্কের সাথে নিউরোট্রান্সমিটার এর এই অস্থিতিশীল অবস্থার কারণে হিপনিক জার্ক হয়ে থাকে। এছাড়াও কিছু কারণ রয়েছে-

আপনার প্রতিদিনের অভ্যাসে যদি চা-কফি, ক্যাফেইন বা নিকোটিন থাকে তবে আজই তা কমিয়ে ফেলুন। এসব মস্তিষ্ক উত্তেজক রাসায়নিক পদার্থের কারণে হিপনিক জার্ক হতে পারে। শরীরের প্রয়োজনীয় কিছু মৌল কমে গেলেও দেখা দিতে পারে এমন সমস্যা। যেমন: ম্যাগনেসিয়াম,ক্যালসিয়াম ও আয়রন।অনেক সময় ঘুমের মধ্যে হঠাৎ উচ্চ শব্দের কারণে ও আমরা চমকে যাই।অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণেও এই সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেকেই আবার সারাদিনে সময় না পেলে রাতে ব্যায়াম করে থাকেন যা সুস্থ ঘুমের জন্য বাধা সৃষ্টি হতে পারে। কারণ রাতে ব্যায়ামের ফলে আমাদের মস্তিষ্ক জাগ্রত থাকে। রাতজাগা অভ্যাস, অতিরিক্ত পরিশ্রম ও মস্তিষ্কের খাটাখাটুনি হলে সাধারণত হিপনিক জার্ক হতে পারে।

বিজ্ঞাপন

তবে শরীরে এমন ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে গেলে চিন্তার কিছু নেই। এটি মূলত স্বচ্ছ স্বপ্নের অভিজ্ঞতা বা হ্যালুসিনেশন। প্রতিদিনের জীবনযাত্রায় কিছু পরিবর্তনের মধ্যে থেকেই পেতে পারেন হিপনিক জার্ক থেকে মুক্তি। যদি এর প্রখরতা দেখা দেয় তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত