যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচন নিয়ে সতর্ক করলেন সাবেক জেনারেল « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচন নিয়ে সতর্ক করলেন সাবেক জেনারেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৯:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৯:৪৫
Link Copied!

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার বার্ষিকী সামনে রেখে দেশটির সামরিক বাহিনীর একজন সাবেক জেনারেল সতর্ক করে বলেছেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর ফলাফল নিয়ে কোনো রকমের বিতর্ক সৃষ্টি হলে দেশে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে।

সাবেক দুই তারকা বিশিষ্ট মেজর জেনারেল পল এটন মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের পর কে কমান্ডার ইন চিফ হবেন এ নিয়ে পরস্পরবিরোধী দাবির মুখে সামরিক বাহিনী অস্থিতিশীল হয় উঠতে পারে এবং তারা অভ্যুত্থান করতে পারে।

এর আগে ওয়াশিংটন পোস্টের এক মতামত কলামে পল এটনসহ তিনজন জেনারেল লেখেন, আগামীবার একটা অভ্যুত্থান সফল হবে এই চিন্তা করে তাদের হাড় শীতল হয়ে যাচ্ছে। পল এটন ব্যতীত অন্য দুই জেনারেল হলেন অ্যান্টনিও তাগুবা এবং স্টিভেন আন্ডারসান।

বিজ্ঞাপন

ওয়াশিংটন পোস্টে মতামতধর্মী কলামে এমন আশঙ্কা প্রকাশের পর গণমাধ্যম এনপিআর সাবেক মার্কিন জেনারেল পল এটনের সাক্ষাৎকার নেয়।

এই সাক্ষাৎকারে জেনারেল পল বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হলে সামরিক বাহিনীর অনেক সদস্য বুঝে উঠতে পারবেন না, তারা কার নির্দেশ অনুসরণ করবেন।

পল এটন এটা নিয়ে ব্যক্তিগতভাবে চিন্তিত উল্লেখ করে বলেন, ২০২০ সালের নির্বাচনকে চ্যালেঞ্জ করে যখন ১২৪ জন অবসরপ্রাপ্ত জেনারেল ও অ্যাডমিরাল একটি চিঠিতে সই করেছেন তখন এই সম্ভাবনা জোরদার হয়ে ওঠে।

বিজ্ঞাপন

২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হলেও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন এবং তিনি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান। এ অবস্থায় ৬ জানুয়ারি ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা কংগ্রেস ভবনে হামলা চালায় এবং সে হামলার আগে ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়ছিলেন। এ ঘটনার পর আমেরিকার রাজনীতি মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে এবং দেশটি আরো অস্থিতিশীল হয়ে উঠবে বলে অনেকে আশঙ্কা করছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত