নির্বাচিত হয়ে ২৫০ ডেকচি বিরিয়ানি খাওয়ালেন চেয়ারম্যান « বাংলাখবর প্রতিদিন

নির্বাচিত হয়ে ২৫০ ডেকচি বিরিয়ানি খাওয়ালেন চেয়ারম্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১৩
Link Copied!

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন প্রায় ২৭ হাজার মানুষের অংশগ্রহণে গণভোজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণভোজে ১০টি গরু দিয়ে প্রায় ২৫০ ডেকচি বিরিয়ানি রান্না করা হয়।

শনিবার (১ জানুয়ারি) সোমভাগ ইউনিয়নের দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বিশাল গণভোজের আয়োজন করেন প্রভাষক আওলাদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ গণভোজের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আওলাদ ধামরাইয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতীতে এতো মানুষের মিলনমেলা চোখে পড়েনি। এ ধরনের আয়োজন কেউ করেছে বলে মনেও হয় না। যেখানে দলমত নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে জনসমুদ্রে পরিণত করেছে।

বিজ্ঞাপন

চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে পরাজিত হয়ে মসজিদের টিন, রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার মত ঘটনাও রয়েছে। কিন্তু নির্বাচিত হয়ে ১০টি গরু জবাই করে গণভোজের আয়োজন এটাই প্রথম বলে মনে করছে ধামরাইবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশাল এই আয়োজনে ১০টি গরু জবাই ও মাংস তৈরিতে প্রায় ৫০ জন কশাই এবং নারী-পুরুষ মিলিয়ে ৯০ জন বাবুর্চি রান্নার কাজ করেন। দেপাশাই খেলার মাঠ ও ঈদগাহ মাঠে এক সঙ্গে ৫ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়। দূর থেকে আসা লোকজনের জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়েছিল এই আয়োজনে।

এলাকাবাসী বলেন, চেয়ারম্যান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আওলাদ হোসেন বড় মনের মানুষ। তাকে আমরা চেয়ারম্যান হিসেবে পেয়ে ধন্য। ধামরাইয়ে একসঙ্গে এতো লোক কখনও খায়নি। সারাদেশেও খেয়েছে কিনা আমাদের সন্দেহ হয়।

বিজ্ঞাপন

নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, কিছু ভোটের ব্যবধানে আমার বাবা অতীতে চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। বাবার স্বপ্ন পূরণে নির্বাচনে অংশ গ্রহণ করে আমি নির্বাচিত হয়েছি। জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাদের ভোটে যে সম্মান আমি পেয়েছি তাতে এই আয়োজন তাদের জন্য কিছুই না। তাদের কাছে আমি চিরঋণীই থাকব। আমি আমার ইউনিয়নের এমন উন্নয়ন করতে চাই যেন তা কয়েক প্রজন্মের মুখে মুখে দীর্ঘদিন থাকে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।

এ সময় ধামরাই পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, পৌরসভার কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন নৌকা প্রতীকের প্রার্থী আজহার আলীকে হারিয়ে জয়লাভ করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত