শৈলকুপায় ২১ ঘণ্টার ব্যবধানে নৌকার আরও এক সমর্থক খুন « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় ২১ ঘণ্টার ব্যবধানে নৌকার আরও এক সমর্থক খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:২৪
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে (ইউপি) নির্বাচনী সহিংসতায় জসিম বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মিলন (৩২) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জসিমের মৃত্যুর মধ্য দিয়ে ২১ ঘণ্টার ব্যবধানে একই ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ২ ব্যক্তির মৃত্যু হলো।

নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আর আহত মিলন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তারা দুজনই নৌকা প্রতীকের সমর্থক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) নির্বাচনী সহিংসতায় একই ইউনিয়নের হারান বিশ্বাস (৬০) নামে এ ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় আজ বিকেলে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ওই এলাকা ত্যাগ করার পরপরই জসিম বিশ্বাসকে হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান বিশ্বাস নামে একজন নিহত হন। তিনি নৌকার সমর্থক ছিলেন। এ খুনের ২১ ঘণ্টা যেতে না যেতেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হলেন নৌকার আরেক সমর্থক জসিম বিশ্বাস।

নিহত জসিমের ভাই মুক্তার হোসেন জানান, তার ভাই জসিম ও মিলন রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা তার ভাইদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জসিম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, সন্ত্রাসী হামলায় নিহত জসিম ও আহত মিলন তার দলের সমর্থক।

এ বিষয়ে কথা বলতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ভাটবাড়িয়া গ্রামে ছুরিকাঘাতে জসিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলাকারীদের একজনকে পুলিশ আটক করেছে। বর্তমানে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। দিনে কিংবা রাতে কোনো পুরুষ গ্রামে থাকছে না। এ কারণে গ্রামবাসীকে সতর্ক করাও অসম্ভব হয়ে পড়ছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত