ভারতের হারিয়ানায় খনিধসে নিহত ৪, নিখোঁজ ১২ « বাংলাখবর প্রতিদিন

ভারতের হারিয়ানায় খনিধসে নিহত ৪, নিখোঁজ ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৫
Link Copied!

ভারতের হারিয়ানা রাজ্যের ভিওয়ানি জেলার খনি এলাকায় ভূমিধসে অন্তত চারজন নিহত এবং ১২ শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়ে আছেন বলেও খবর পাওয়া গেছে। ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে শনিবার এ ঘটনা ঘটে। খবর দ্যা ইকোনোমিক টাইমসের।

এ সময় খনির কাজে ব্যবহৃত প্রায় এক ডজন যানবাহনও ধসের নিচে চাপা পড়েছে। ইতিমধ্যেই উদ্ধারের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, খনি এলাকায় পাহাড়ের একটি বড় অংশে ফাটলের কারণে এ ভূমিধস হয়েছে।

উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে যান হারিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তবে এখন পর্যন্ত পাহাড়ে ধস নামার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, পরিবেশ দূষণের কারণে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওই এলাকায় খনির কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবারই সেই নিষেধাজ্ঞা উঠেছে। এর পর শুক্রবার থেকেই দাদাম খনি এলাকা এবং খানক পাহাড়িতে ফের লাগামছাড়া ভাবে শুরু হয় কাজ। এর জেরেই শনিবার এই দুর্ঘটনা ঘটে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত