১ লাখ সদস্যের প্রতিরক্ষা বাহিনী গঠন করছে তালেবান « বাংলাখবর প্রতিদিন

১ লাখ সদস্যের প্রতিরক্ষা বাহিনী গঠন করছে তালেবান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৫
Link Copied!

তালেবান শাসিত আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে, ১ লাখ সদস্যের সমন্বয়ে একটি নতুন সামরিক বাহিনী গঠন করার চেষ্টা চলছে। এই প্রতিরক্ষা বাহিনীতে ইসলামী আমিরাত বাহিনী তথা তালেবান সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজামি জানিয়েছেন, বাহিনী গঠনের প্রক্রিয়া প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাহিনী গঠন শেষ হলে সদস্যদের স্কোয়াড্রন অর্থাৎ স্থল, ও আকাশ সীমানা সুরক্ষার দায়িত্বে পাঠানো হবে।

গত আগস্টে কাবুলে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারের পতন হয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের সাড়ে তিন লাখ জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীও ভেঙে যায়।

বিজ্ঞাপন

আশরাফ গনি সরকারের সাড়ে তিন লাখ নিরাপত্তা বাহিনীর সদস্যের মধ্যে দেড় লাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিলেন। তালেবান ক্ষমতায় আসলেও সাবেক কিছু নিরাপত্তা কর্মকর্তা চাকরিতে তাদের পূর্বের অবস্থানে আছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ১ লাখ সদস্যের প্রতিরক্ষা বাহিনী গঠনের জন্য ২০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে প্রয়োজনের আলোকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি সুশৃঙ্খল বাহিনী গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

আফগানিস্তানের সামরিক বিশেষজ্ঞরা ইসলামিক আমিরাত সরকারকে, নতুন সামরিক বাহিনীতে সাবেক নিরাপত্তা বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সাবেক সামরিক কর্মকর্তা সমর সাদাত বলেন, সেনাবাহিনীকে মানসম্মত করা উচিত। বাহিনীকে সামরিক শৃঙ্খলা মেনে চলতে হবে। তাদের একটি যথাযথ ইউনিফর্ম এবং সুবিন্যস্ত গঠন থাকা উচিত।

আজিজ মুজাদিদি নামে একজন বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক বলেন, জাতীয় নিরাপত্তা বাহিনীতে দেশের সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা উচিত। সাবেক সামরিক সদস্যরা যারা তাদের কর্মক্ষেত্রে পেশাদার ছিলেন তাদেরকে নতুন সামরিক ইউনিটে রাখা উচিত।

আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার নিরাপত্তা হুমকির কারণে সাবেক সশস্ত্র বাহিনীর যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদেরকে ফিরে এসে একটি উন্নত আফগানিস্তান গঠনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত