পাক সেনার লাশ ফেরত নেওয়ার আহ্বান ভারতের « বাংলাখবর প্রতিদিন

পাক সেনার লাশ ফেরত নেওয়ার আহ্বান ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:৪২
Link Copied!

ভারতের সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর প্রতি তাদের এক অনুপ্রবেশকারীর লাশ ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার লাইন অব কন্ট্রোল থেকে ভারতে অনুপ্রবেশের সময় অস্ত্রধারী ওই ব্যক্তি নিহত হন।

ইন্ডিয়ান আর্মির দাবি নিহত ব্যক্তি পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর (পাক আর্মি বর্ডার অ্যাকশনটিম) সদস্য।

সেনাবাহিনীর জিওসি ২৮ পতাদিক বাহিনীর মেজর জেনারেল এএস পেনধরকর বলেন, পাকিস্তানের ওই নাগরিক শনিবার কেরান সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ভারতের নিরাপত্তা বাহিনী এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়। এতে পাকিস্তানের ওই অনুপ্রবেশকারী নিহত হন। ভারত-পাকিস্তান সীমান্ত বেড়ার নিকট এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারত সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেন, পাকিস্তানের ওই অনুপ্রবেশকারী মোহাম্মদ শাবির মালিক বলে শনাক্ত করা হয়েছে।

মেজর জেনারেল পনধরকার বলেন, অনুপ্রবেশের চেষ্টা দেখামাত্র দ্রুত অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীকে নিষ্ক্রিয় করা হয়। লাশের সঙ্গে একটি একে রাইফেল, গুলি এবং সাতটি গ্রেনেড উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

ভারতের সেনাবাহিনী ঘটনাস্থল থেকে পাকিস্তানের ওই ওই নাগরিকের সরকারি আইডি কার্ড উদ্ধারের দাবি করেছে।

বিজ্ঞাপন

মেজর পেনধরকর বলেন, এই ঘটনা স্পষ্টত পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসের নমুনা। এই ঘটনায় হটলাইনের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

ভারত সেনাবাহিনী নিহত ব্যক্তির আইডি কার্ডের ছবি প্রকাশ করেছে। এতে ওই ব্যক্তিকে পাকিস্তান সেনাবাহিনীর ইউনিফর্ম পরা অবস্থায় দেখা গেছে। এছাড়া ওই ব্যক্তি পাক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটও বহন করছিলেন।

অনুপ্রবেশ চেষ্টার ঘটনা ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে ভারতের করা যুদ্ধবিরতির সম্পূর্ণ লঙ্ঘন বলেও মন্তব্য ভারত সেনাবাহিনীর।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত