নাগেশ্বরীতে গোপনে টিপসই নেওয়ার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

নাগেশ্বরীতে গোপনে টিপসই নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ১২:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ১২:০৬
Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে টিপসই নেওয়ার ৪ ঘন্টা পর অসুস্থ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে নাগেশ্বরীর পৌরসভার জোগেন চন্দ্রের বিরুদ্ধে ।

জানাগেছে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ সেনপাড়ার শ্রী রবিন্দ্র সরকার ২/৩মাস পূর্বে হার্ড স্ট্রোক হয়। অসুস্থ হয়ে বিছানায় পরে যায় এবং বাক শক্তি হারিয়ে ফেলে।

গতকাল ২জানুয়ারী রবিবার শ্রী রবিন্দ্র সরকারের স্ত্রী ললিতা রানী এবং পুত্র বধু অঞ্জনা রানী শারিরীক পরিচর্যা করতে গিয়ে দেখতে পান শশুরের ডান ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলীতে টিপ নেওয়ার স্টাম্প প্যাড কালির চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

এটা দেখতে পেয়ে পরিবারের সকলেই বিচলিত হয়ে পরে। কে এমন কাজ করতে পারে সন্দেহ হলে তারা শ্রী জোগেন চন্দ্র (দলিল লেখক) কে সন্দেহ করেন।

মৃতের স্ত্রী জানায় দুপুর ২ঘটিকার সময় পৌরসভার ৫নং ওয়ার্ডের সেনপাড়া গ্রামের দলিল লেখক জোগেন চন্দ্র আমার স্বামীকে দেখার জন্য জোরাজুরি করে।

আমার স্বামী ঘুমে আছে এবং কথাও বলতে পারে না। এ কথা বলা সত্বেও সে আমাদের অগোচরে রোগির ঘরের ভিতরে প্রবেশ করে।

বিজ্ঞাপন

আবার আমাদের অজান্তেই চলে যায়। পরবর্তিতে রোগির ঘরে প্রবেশ করে আমার স্বামীর বৃদ্ধাঙ্গুলীতে টিপ নেওয়ার স্টাম্প প্যাড কালির চিহ্ন দেখতে পেয়ে তাকে খোজাখুজি করে পাওয়া গেলে সে টিপ নেয়ার বিষয়টি অস্বীকার করে।

কেন সে সবার চোখ ফাকি দিয়ে অসুস্থ রবীন্দ্র সরকারের ঘরে প্রবেশ করল এ প্রশ্ন করলে, সে কোন সদুত্তর না দিয়ে দ্রুত চলে যায়। এতে পরিবারের আতঙ্ক বেড়ে যায়।

তাৎক্ষনিকভাবে মৃতের পুত্র বধু অঞ্জনা রানী বিকাল ৩ ঘটিকার সময় অভিযোগ করার জন্য নাগেশ্বরী থানায় আসে। অভিযোগ লেখার সময়ই জানতে পারে তার শ্বশুর রবীন্দ্র সরকারের মুত্যু হয়েছে।

মৃতের একমাত্র বিধবা পুত্র বধু অঞ্জনা রানী ঘটনার বিষয়ে ৩জানুয়ারী নাগেশ্বরী থানায় একটি লিখিত ডায়েরী করেন। সে বলেন,স্বামী ও শ্বশুর হারা আমাদের পরিবারের ও সম্পত্তির কোন ক্ষতি কেউ যেন করতে না পারে এজন্য প্রতিবেশি সহ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

মৃতের ভাই রাজেন্দ্র বলেন, শ্রী জোগেনের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত মূলক বিচার চাই। এ বিষয়ে হাসানাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জানায়, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রত্যাশা করছে মৃত্যের পরিবার।

এ ছাড়াও উক্ত পরিবারের সম্পত্বি যাতে কেউ ক্ষতি সাধন করেত না পারে সে ব‍্যাপারে আমরা সচেতন আছি।

টিপ নেওয়ার বিষয়ে জানতে দলিল লেখক শ্রী জোগেন চন্দ্রের মোবাইল ফোনে কয়েকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তার বাড়ীতে গিয়েও দেখা পাওয়া যায়নি তাকে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত