সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি যাচ্ছেন এরদোগান « বাংলাখবর প্রতিদিন

সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি যাচ্ছেন এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ১২:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ১২:১৩
Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের অংশ হিসেবে তিনি এই সফর করবেন। খবর ডেইলি সাবাহর।

ইস্তামবুলে এক বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে তুরস্কের এই প্রেসিডেন্ট ২০২১ সালে বৈদেশিক বাণিজ্যের প্রাথমিক আকার ঘোষণা দেন। এ সময় তিনি সৌদি আরবের সঙ্গে আগামী মাসে ব্যবসা নিয়ে আলোচনার কথা জানান।

এক দশক উত্তেজনার পর আঙ্কারা এবং রিয়াদ সাম্প্রতিক মাসগুলিতে কূটনৈতিক টানাপোড়েন মীমাংসার চেষ্টা করছে। ২০১৮ সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট এরদোয়ান ২০২১ সালের এপ্রিল ও মে মাসে সৌদি বাদশা সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এর এক মাস পর এরদোগান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রত্যাশা করেন।

তুরস্ক মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও পুনরায় সম্পর্ক গড়তে অগ্রসর হয়েছে।

২০২১ সালের মে মাসে তুরস্ক আলোচনার জন্য সৌদি আরবে একটি প্রতিনিধি দল পাঠায়। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

সৌদি আরব প্রকাশ্যে কখনো তুরস্কের পণ্য বর্জনের ঘোষণা দেয়নি। তবে গত বছর সৌদি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতারা দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর (তুরস্ক-সৌদি) মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে পণ্য বর্জনের কথা জানায়।

অনানুষ্ঠানিক এই অবরোধ এড়াতে তুরস্কের রপ্তানিকারকরা খাদ্য, পোশাক এবং অন্যান্য পণ্যগুলো ভিন্ন জায়গায় রপ্তানি শুরু করে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত