তুষারপাতের কাছে হার মানল দাবানল « বাংলাখবর প্রতিদিন

তুষারপাতের কাছে হার মানল দাবানল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ১২:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ১২:১৪
Link Copied!

যুক্তরাষ্ট্রের কলোরাডোর ভয়াবহ দাবানল পরাজিত হয়েছে তুষারপাতের কাছে। আগুন নিভে যাওয়ায় সেখানকার বোল্ডার কাউন্টির বাসিন্দারা তাদের ঘরে ফিরে আসতে শুরু করেছেন। একইসঙ্গে তুষারপাত শুরু হওয়ায় দাবানলে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ছয় হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। এ সময় দাবানলের আগুনে পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি।

স্থানীয় এক বাসিন্দা জানান, দাবানলের কারণে বেশ কয়েকটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তবে এতে কারো প্রাণহানি ঘটেনি। বিষয়টি ‘ক্রিসমাস মিরাকল’ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বাতাসের কারণে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করতে শুরু করলে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান। সরিয়ে নেওয়া হয় অনেককে।
গত বছর কলোরাডো রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম-উত্তর আমেরিকায় আগুন আরও তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত