ট্রাম্পের বিচার না হলে প্রতিশোধ: ইরানের প্রেসিডেন্ট « বাংলাখবর প্রতিদিন

ট্রাম্পের বিচার না হলে প্রতিশোধ: ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০১
Link Copied!

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জেনারেল কাশেম সোলাইমানি হত্যার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

জেনারেল সোলাইমানি ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার ছিলেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি।

বিজ্ঞাপন

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়। ট্রাম্প প্রকাশ্যেই তা স্বীকার করেন।

সোমবার ছিল সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ইরান ও তার মিত্ররা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে তার মৃত্যুবার্ষিকী পালন করেছে।

সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আগ্রাসনকারী ও মূল হত্যাকারী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ অন্যান্য অপরাধীদের অবশ্যই বিচার ও শাস্তির মুখোমুখি হতে হবে। অন্যথায় নিঃসন্দেহে মুসলিম জাতির হাতা থেকে প্রতিশোধের হাত বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

সোলাইমানিকে হত্যার পরপরই ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের অবস্থান লক্ষ করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে কেউ নিহত হননি, তবে যুক্তরাষ্ট্রের কিছু সেনা ট্রমায় আক্রান্ত হন।

সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন সোমবার দুটি সশস্ত্র ড্রোনের মাধ্যমে বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অবস্থান লক্ষ্য করে হামলার চেষ্টা করে। তবে হামলার আগেই ড্রোন দুটিকে ভূপাতিত করার কথা জানিয়েছে জোট।

একই দিন ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্টে সাইবার হামলা চালায় ইরানের হ্যাকাররা। জেরুজালেম পোস্টের মূল পাতায় সংবাদের পরিবর্তে একটি ইলাস্ট্রেশন রাখে হ্যাকাররা। সেখানে ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা ছিল, ‘আমরা তোমাদের ততটা কাছাকাছি রয়েছি, যতটা তোমরা কল্পনাও করতে পারো না।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত