শিক্ষক প্রেমিকের বাড়িতে শিক্ষিকার অনশন! « বাংলাখবর প্রতিদিন

শিক্ষক প্রেমিকের বাড়িতে শিক্ষিকার অনশন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০৩
Link Copied!

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের অনৈতিক সম্পর্কে জড়ানোয় শিক্ষক প্রেমিক রুহুল আমিনের (৩৮) বাড়িতে অনশন করছেন এক স্কুল শিক্ষিকা (৩৫)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে মাদারবুনিয়া ইউনিয়নের হাজী বাড়িতে অনশন শুরু করেন ওই শিক্ষিকা।

খোঁজ নিয়ে জানা যায়, তারা দুজনেই একই স্কুলে তিন বছর ধরে শিক্ষকতা করে আসছেন।

বিজ্ঞাপন

শিক্ষিকা বলেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল কম্পাউন্ডে নিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছে।

তিনি আরও বলেন, আমার কাছ থেকে কিছু দিন আগেও রুহুল আমিন ৫০ হাজার টাকা নিয়েছে। কম্পিউটার ক্রয়ের কথা বলে আমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছে। মোটরসাইকেল ক্রয়ের কথা বলে ৮৫ হাজার টাকা নিয়েছে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিভিন্ন সময় আমার কাছ থেকে বহুত টাকা হাতিয়ে নিয়েছে। আমি বিয়ের কথা বললে সময়ক্ষেপণ করত। গত ৩১ ডিসেম্বর আমি তার বাড়িতে গিয়ে দেখি সে বিবাহিত।

এদিকে প্রেমিকা সকালে অবস্থান শুরু করলে রুহুল আমিন বাড়ি থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রুহুল আমিন মাস্টারের আগেও এমন একটি ঘটনা ঘটিয়েছে। সেই মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জানাজানি হলে স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীরা সালিশ মীমাংসা করে ১ লাখ টাকা জরিমানা করেন।

রুহুল আমিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার পরিবার অভিযোগ অস্বীকার করে জানায়, রুহুল আমিন নির্দোষ, সে একজন স্কুল শিক্ষক। এলাকাবাসী যা বলেছে তা মিথ্যা ও বানোয়াট।

এ বিষয় পটুয়াখালী সদর থানায় রুহুল আমিন মাস্টারের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অভিযোগ নেয়া হয়েছে। অভিযোগ সূত্রে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত