সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা মিম « বাংলাখবর প্রতিদিন

সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:১২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:১২
Link Copied!

সাতপাকে বাঁধা পড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা সংবাদমাধ্যমের কাছ থেকে গোপন রাখতে চেয়েছেন মিম। এ কারণে তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে মিমের বাবা গণমাধ্যমে জানান, দুই পরিবারের সদস্য ও পাত্র-পাত্রীর ঘনিষ্ঠজনেরাই বিয়েতে উপস্থিত থাকছেন।

পাত্রের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংকার। সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

পাত্র সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার
পাত্র সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার

এদিকে মিম ও সনির বিয়ের ছবি এসেছে প্রকাশ্যে। মিম সেজেছেন লাল বেনারসি লেহেঙ্গায়, আর সনির পরনে রয়েছে পাঞ্জাবি। দু’জনের মুখেই রয়েছে উচ্ছ্বল হাসি।

মিম অভিনীত নতুন দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘পরাণ’ মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং ‘দামাল’ মুক্তি পেতে পারে মার্চে। এছাড়া সম্পন্ন করেছেন ‘অন্তর্জাল’ নামের আরেকটি সিনেমার কাজ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত